1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
সর্বশেষ :
পাকিস্তানের প্রভাবশালী আলেমকে গুলি করে হত্যা রংপুরে হাজিরা দিতে এসে স্বামীর কোলে স্ত্রীর মৃত্যু অসদুপায় অবলম্বনের ফল: পূর্বধলায় ৪ পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল দুবাইয়ে মারা গেছেন সিকদার গ্রুপের এমডি রন হক সিকদার রংপুরে হত্যা মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার হাওরে ক্ষতিগ্রস্তদের এককালীন ৭ হাজার ৫০০ টাকা করে অর্থ সহায়তা দেওয়া হবে: তথ্য উপদেষ্টা সংরক্ষিত নারী আসন নুসরাত তাবাসসুমকে নির্বাচিত ঘোষণা করে ইসির গেজেট প্রকাশ বড়াইগ্রামে নেশার টাকা না পেয়ে মাকে হত্যা, ছেলে আটক সিংড়ায় পিতাকে গলা কেটে হত্যা করল ছেলে, স্ত্রী ও ছেলে আটক ঢাকা ক্যান্টনমেন্ট যুব বিভাগের কমিটি গঠন সম্পন্ন

“পোড়া গন্ধ” __মাহাবুব আহমেদ

এম.এ.মান্নান.মান্না:
  • প্রকাশিত: শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২১০ বার পড়া হয়েছে
এই বাড়িটাতে শুধু পুড়া গন্ধটাই ছিল,
সেটাও রাখতে দিল না।
ধোঁয়ার স্মৃতি মুছে দিলো বাতাস,
ভেঙে দিলো জানালার শিক।
একদিন এখানে কান্নার শব্দ ছিল,
আজ শুধু নীরবতার শাসন।
সিঁড়িগুলো বেয়ে রক্তের নহর নেমে গেছে,
নেমেছে ধানের ক্ষেত দিয়ে, নেমেছে নদীর জলে,
নদীর জল লাল, কাদামাটিতে মিশে গেছে মানুষের ছায়া।
এই বাড়ির দেয়ালে দেয়ালে আঁকা ছিল স্বপ্ন,
স্বপ্নের রঙ আজ ছাই, আজ কেবল ফাটা ইটের স্তুপ।
ঘরের কোণে পড়ে থাকা চিঠিগুলো কালো হয়ে গেছে,
কালির অক্ষর ছড়িয়ে পড়েছে বাতাসে,
বাতাস বয়ে নিয়ে গেছে না বলা শব্দ।
সিঁড়িগুলো বেয়ে নামতে নামতে
হারিয়ে গেছে পায়ের ছাপ,
ধুলোর নিচে চাপা পড়েছে ইতিহাস,
ইতিহাস মানতে চায় না কেউ,
মানতে চায় না শহরের আলো,
মানতে চায় না সকালবেলার কাক,
কাক কেবল ডাকে, তবু কিছুই জানায় না।
ধানের ক্ষেতের ফাঁকে ফাঁকে লুকিয়ে আছে চোখ,
চোখের পাতায় জমে থাকা ঘুমদূতেরা উড়ে গেছে বহুদিন, তারা আর ফেরেনি,
ফেরার ইচ্ছেও নেই তাদের।
নদীর জলে মুখ ডুবিয়ে রেখেছে শহর,
শহর জানে না,
তার শরীরেও একদিন পোড়া গন্ধ ছিল।
এই বাড়িটাতে শুধু পোড়া গন্ধটাই ছিল,
সেটাও রাখতে দিল না।
এখন এখানে শুধু শূন্যতা,
শূন্যতার মাঝেও কিছু মানুষ আসে, কিছু মানুষ যায়,
তারা দেয়ালে হাত বুলিয়ে কিছু বোঝার চেষ্টা করে,
তারা ছাইমাখা মেঝেতে বসে কিছু খোঁজে,
তারা নদীর কাছে দাঁড়িয়ে কিছু জানতে চায়।
নদী কিছু বলে না,
নদী শুধু বহে যায়, বহে যায়, বহে যায়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট