1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
সর্বশেষ :
মোটরসাইকেলে ঘোরানোর কথা বলে ৯ বছরের শিশুকে অপহরণ, নির্যাতনের পর কচুরিপানার নিচে ফেলে পালানোর অভিযোগ ডিসি সারওয়ার আলমকে পুনর্বহালের দাবি সিলেট মহানগর জামায়াতের ভোট চোর ও ডাকাতরা সংসদে দাঁড়িয়ে জামায়াত নিষিদ্ধের দাবি করতে পারে না: ড. ফয়জুল হক হাসনাবাদ ইউনিয়ন যুবদলের পক্ষ থেকে দেলোয়ার হোসেন দেনিসকে শুভেচ্ছা ও অভিনন্দন গাইবান্ধায় যুবদল নেতার হামলায় নিহত শিবির সভাপতি সাইফুল্লাহ বারীর জানাজা সম্পন্ন, এলাকায় উত্তেজনা সিংগাইরে নিখোঁজের ৬ দিন পর স্কুলছাত্রীর খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য ১২০ বছর বয়সেও জীবিকার সন্ধানে বৃদ্ধ কৃষক নারী ও শিশুদের অধিকার রক্ষায় মোমো নারী ও শিশু কল্যাণ কেন্দ্রের গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত নাথের পেটুয়া ডিগ্রি কলেজে সহকারী অধ্যাপক আব্দুল্লাহ আল বাকি স্যারের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত মায়ের জন্য ওষুধ কিনতে গিয়ে শিশুকে ধর্ষণ, ফার্মেসি মালিক গ্রেপ্তার

শরীফা – নাজমুল ইসলাম রাজু

এম.এ.মান্নান.মান্না:
  • প্রকাশিত: বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১১০ বার পড়া হয়েছে
লিখবে আমায় তবে-
সাদা কাগজ একটি হাতে একটি দাবী আছে তাতে
দেখি আমি চেয়ে-
চঞ্চলা এক মেয়ে ।
লিখতে হবে তাকে নিয়ে কাব্য আমার ছন্দ দিয়ে
সবার মনের ঘরে-
অনেক বছর পরে ।
এমনি করে আসবে ফিরে উঠবে জেগে মায়ায় ঘিরে
তেমনি ছবি হবে !
লিখবো তেমন যবে ?
বলো তবে আমার কাছে দারুণ কথা জমলে পাছে ?
রাগ যদিবা লাগে-
পড়বে গালি ভাগে ?
লিখবো তবু সত্যি মেয়ে কোথা হতে আসলে বেয়ে
রূপের তরী নিয়ে
থাকলে শূন্য বিয়ে ?
এমনি কি আর থাকবে একা যখন সখা দেবে দেখা
একলা থাকা হবে ?
যখন কথা কবে ?
মিষ্টি করে মিষ্টি হেসে বলবে তারে ভালবেসে
তাহার তুমি মালা ?
সইবো আমি জ্বালা ?
হোকনা তোমার জীবন আলো যেথায় তোমার লাগে ভালো
শুধু যেন মনে-
ধর্মকর্ম সনে ।
নারীর জীবন যাপন যেমন মিল যেন রয় তোমার তেমন
তবেই সুখি হবে-
বলবে ভালো সবে ।
এমনি আগে গেছে কত নায়িকা কবির আরো যতো
নাহয় আবার যাবে-
লিখবো নতুন ভাবে ।
লিখবো এবার নতুন কিছু নতুন কথা থাকবে পিছু
নতুন স্বপন নিয়ে-
রংধনু রং দিয়ে ।
রূপসা নদীর বালুর তীরে আসবে পরী আর কি ফিরে-
সাঙ্গ লেখা যবে
আরকি মনে রবে ?
জানি আমি কদিন গেলে কাব্য এসব দিবে ফেলে-
মিলবে জগৎ মাঝে
নানান রকম সাজে ।
তবু তারে লিখতে হবে নয় কি মোরে কবি কবে ?
লিখবো হৃদয় চিরে
নাইবা আসুক ফিরে !
শরীফারা থাকুক ভালো মুছুক সকল দুঃখ কালো
থাকুক সুখে সবে ।
তারে নিয়ে আরকি কভু-
এমনি লেখা হবে !
***

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট