1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
সর্বশেষ :
ভূঁইয়ার বাজার হনুফা খাতুন উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত মনোহরগঞ্জ উপজেলা সাংবাদিক সমিতির কক্সবাজার আনন্দ ভ্রমণ ও পথসভা অনুষ্ঠিত ঢাকা মহানগরী উত্তরে যুব বিভাগের পরিচ্ছন্নতা অভিযান সম্পন্ন মনোহরগঞ্জে সড়কে বসছে পশুর হাট-কাঁচা বাজার হাসনাবাদ এ হাকিম দাখিল মাদ্রাসায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত টঙ্গী-আব্দুল্লাহপুর সংযোগ সেতুতে চাঁদাবাজির রাজত্ব: ভোল পাল্টে ফুটপাত নিয়ন্ত্রণে ক্যাসেট শামীম মনোহরগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযানে ৫ মাদকসেবী গ্রেপ্তার শ্রাবণে বাদল নামে –মুক্তা পারভীন লাকসামে জামায়াতের ওয়ার্ড প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত ঢাকার কচিকাঁচায় ‘শ্রাবণের শব্দ সুর সুধা’ উৎসব ও কবি ড. এস এম শাহনূরের জন্মোৎসব অনুষ্ঠিত

বাল্য শিক্ষা কই –এম আর পাটোয়ারী

এম.এ.মান্নান.মান্না:
  • প্রকাশিত: বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৪৭ বার পড়া হয়েছে
ভাবছি বসে মন হতাসে বাল্য শিক্ষা
আমার বাংলা ভাষার বই,
কই গেলেরে শতকিয়ার ধারদপাত
সেই নামতা শিখা বই।
বাঁশের কন্চি দিয়ে কলম বানিয়ে
লেখছি শিখছি অ আ ক,
এখন সেই শিক্ষাটা কোথায় গেল
আমায় তোরা একটু ক।
শিক্ষক দেখে ভয়ে কাঁপতো ছাত্র
সম্মান ছিল শিক্ষার কত,
এখন ছাত্র দেখে শিক্ষক কাঁপছে
শিক্ষা হলো অবহেলিত।
কোথায় হারালো বাল্য শিক্ষা বই
কোথায় হারালো শতকিয়া,
নামতার ধারাপাত কড়া গোন্ডার
গিয়েছি আমরা সব ভুলিয়া।
শিক্ষকের হাতে ছিল চড়ি বেত
ছাত্রদের ছিল শ্যদ্ধাভয়,
পড়ালেখার মান ছিল ছাত্রদেরও
জ্ঞান ছিল প্রচুর কমনয়।
শিক্ষক দেখে ছাত্ররা দেখতাম
শ্রদ্ধায় মাথা কাতো নত,
এমন সম্মানের প্রমান ছাত্ররা
দিত শিক্ষককে অবিরত।
এখন আসল মূল্যবোধের শিক্ষা নেই
অশিক্ষার দেখছি হয় জয়,
এটাই আধুনিক যুগের ধ্বংস লীলা
শিক্ষা সমাজের অবক্ষয়।
শিক্ষক যদি ছাত্রকে শাসন করে
ছাত্রের বাবায় করে মামলা,
আবার ছাত্ররা দলবেঁধে শিক্ষকে
করে অতর্কিত হামলা।
তাই ছাত্র আজ হয় বড় সন্ত্রাসী দেখি
কলম ছেড়ে হাতে নেয় পিস্তল,
ফেরোয়ারি হয়ে পালিয়ে বেড়ায় সদায়
মা বাবার ঝরে চোখের জল।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট