1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
সর্বশেষ :
মোটরসাইকেলে ঘোরানোর কথা বলে ৯ বছরের শিশুকে অপহরণ, নির্যাতনের পর কচুরিপানার নিচে ফেলে পালানোর অভিযোগ ডিসি সারওয়ার আলমকে পুনর্বহালের দাবি সিলেট মহানগর জামায়াতের ভোট চোর ও ডাকাতরা সংসদে দাঁড়িয়ে জামায়াত নিষিদ্ধের দাবি করতে পারে না: ড. ফয়জুল হক হাসনাবাদ ইউনিয়ন যুবদলের পক্ষ থেকে দেলোয়ার হোসেন দেনিসকে শুভেচ্ছা ও অভিনন্দন গাইবান্ধায় যুবদল নেতার হামলায় নিহত শিবির সভাপতি সাইফুল্লাহ বারীর জানাজা সম্পন্ন, এলাকায় উত্তেজনা সিংগাইরে নিখোঁজের ৬ দিন পর স্কুলছাত্রীর খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য ১২০ বছর বয়সেও জীবিকার সন্ধানে বৃদ্ধ কৃষক নারী ও শিশুদের অধিকার রক্ষায় মোমো নারী ও শিশু কল্যাণ কেন্দ্রের গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত নাথের পেটুয়া ডিগ্রি কলেজে সহকারী অধ্যাপক আব্দুল্লাহ আল বাকি স্যারের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত মায়ের জন্য ওষুধ কিনতে গিয়ে শিশুকে ধর্ষণ, ফার্মেসি মালিক গ্রেপ্তার

বিরতি — নাজমুল ইসলাম রাজু

এম.এ.মান্নান.মান্না:
  • প্রকাশিত: শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২৫
  • ১১৫ বার পড়া হয়েছে
সারাদিন বসে লেখো শুধু কবি তোমার কবিতা মালা
পড়তে পড়তে ক্লান্ত আমি এ এক ভীষণ জ্বালা।
চেনাজানা মোর নেই তার সাথে পাঠিকা এটুকু জানি
আজ জানলাম নাম রুকাইয়া সাথে আবদার খানি।
লেখা বাদ দাও একটু এবার বিরতিতে যাও চলে
এখনো যে তার মুখ টিপ দিলে দুধটি পড়বে গলে ।
এটুকু মেয়ের কথা শুনে আমি চুপ হয়ে বসে ভাবি
কষ্ট ভীষণ এটা মানা তবু ভাবছি পুরাবো দাবি ।
কবি লেখকেরে পাঠক পাঠিকা লিখতে বলবে ডেকে
কিন্তু এমন কপাল থামতে বলছে লেখার থেকে ।
বিরতির ছলে বাদ দিতে সব বলছে হয়তো মনে
কেন লিখি আমি কীবা লাভ তার বুঝবে কি কোনো জনে !
বুঝবেনা তা বুঝবেনা জানি কবি হৃদয়ের- তলে
কত ঝড়জল মেঘ ভাঙ্গা শেষে কবিতায় কথা বলে ।
বলে বারোমাস কারণ কবির যোগ্যতা নেই কিছু
অভাব জীর্ণ ঢের জড়তায় এই কলমের পিছু ।
কাটায় সময়- সেটাও আজকে ছেড়ে দিতে মোর হবে
নয়তো এমন আরো বহুজন এমনি বলবে তবে।
তবে কি আমার ভুল হয়ে গেছে মিল নাই কারো সাথে
লেখা কোনো মোর হয় নাই লেখা লিখি শুধু ছাঁই পাতে ?
তবে এও ঠিক লেখা হয় নাই রঙচঙ ঢং কথা
লিখেছি সত্য সাদাকালো রূপ ধরণীর তরে যথা ।
লিখেছি ধর্ম সমাজ চিত্র আর রাজনীতি মূলে
বিরস কলম এগিয়েছে মোর প্রীতি প্রেম পাশ ভুলে ।
অথচ একাল এসবের বশ আসেনি আমার বুঝে
এরা সব মিলে পড়ে বুঝি এই আমি দুর ছাঁই খুজে !
পাকিয়েছি চুল অকারণ আর সময় নষ্ট করে
আরো আগে কেন তুমি রুকাইয়া করোনি সজাগ মোরে।
করলে সজাগ বেঁচে যেত কত কাগজ কলম কালি
হতোনা নষ্ট বাজে পাঠে কারো সময় তখন খালি ।
তবে বলি শোনো নেই আফসোস লিখবোনা এই ভেবে
আফসোস শুধু রবে এক মোর জানিনা কিভাবে নেবে ?
খুব করে আমি চেষ্টা করেছি লিখতে অনেক ভালো
একটি কবিতা তোমাদের তরে যেন ঠিক হয় আলো।
হলোনা কিছুতে হলোনা যে সেই লজ্জা আমার মানি
এই আফসোস হবেনাতো শেষ শুধু কোনোদিন জানি ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট