1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
সর্বশেষ :
চাটখিলে যৌতুকের দাবিতে স্ত্রী-সন্তানকে পিটিয়ে জখম, অভিযুক্ত স্বামী পলাতক ভূঁইয়ার বাজার হনুফা খাতুন উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত মনোহরগঞ্জ উপজেলা সাংবাদিক সমিতির কক্সবাজার আনন্দ ভ্রমণ ও পথসভা অনুষ্ঠিত ঢাকা মহানগরী উত্তরে যুব বিভাগের পরিচ্ছন্নতা অভিযান সম্পন্ন মনোহরগঞ্জে সড়কে বসছে পশুর হাট-কাঁচা বাজার হাসনাবাদ এ হাকিম দাখিল মাদ্রাসায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত টঙ্গী-আব্দুল্লাহপুর সংযোগ সেতুতে চাঁদাবাজির রাজত্ব: ভোল পাল্টে ফুটপাত নিয়ন্ত্রণে ক্যাসেট শামীম মনোহরগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযানে ৫ মাদকসেবী গ্রেপ্তার শ্রাবণে বাদল নামে –মুক্তা পারভীন লাকসামে জামায়াতের ওয়ার্ড প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

স্মৃতিকথা  –লায়লা আহমেদ সেলিনা

এম.এ.মান্নান.মান্না:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫
  • ১৮৭ বার পড়া হয়েছে
আকাশ আজ কালো মেঘে ছাওয়া
এলোমেলো প্রচণ্ড হাওয়া,
এদিক ওদিক ছুটাছুটি করছে
হঠাৎ হঠাৎ বিজলী চমকাচ্ছে।
রাগে ক্ষোভে গুড়ুম গুড়ুম ফালতু রিংটোনের
চিৎকারে ভয় পাওয়া আরশোলার মতো,
নির্ঘুম রাত;
বেলকনিতে এসে দাঁড়িয়ে নিকষ কালো আঁধারে–
আকাশের তারা গুনছি মনে মনে।
বৃষ্টির ছন্দে ছন্দায়িত চারিদিক,
উদাসী আকাশ যেনো বিমোহিত চিত্ত!
প্রণয়ে মেতেছে মেঘের সাথে,
মেঘের কাছে চেয়ে নিলাম একমুঠো ভালোবাসা.
অমাবস্যাকে বলেছি চাঁদের কাছে জোছনা ধার করে — এনে আমায় জোছনায় আলো ভরিয়ে দিতে।
জোছনায় আলোতে মাঝে মাঝে-
বাতাসের ভেজা ঝাপটা এসে,
ঠাণ্ডা প্রলেপের সাথে শুভ্র দানা-
ছিটিয়ে দিচ্ছে হাতে মুখে।
হাতে নিয়ে পরশ বুলিয়ে নিলাম সর্বাঙ্গে।
হারিয়ে গেলাম ছোট্ট বেলায় অতল গভীরে
সেখান থেকে ফিরতে অনেক কষ্ট!
সেখানে সিন্দুক ভরা হাসি-কান্না, সুখ-দুঃখ-
খুনসুটি বিনি সুতা মালায় গাঁথা,
ভাঁজে ভাঁজে সাজানো বহুবিধ স্মৃতিকথা!!
(অন্তহীন গন্তব্য কাব্যগ্রন্থ থেকে নেওয়া

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট