1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
সর্বশেষ :
মোটরসাইকেলে ঘোরানোর কথা বলে ৯ বছরের শিশুকে অপহরণ, নির্যাতনের পর কচুরিপানার নিচে ফেলে পালানোর অভিযোগ ডিসি সারওয়ার আলমকে পুনর্বহালের দাবি সিলেট মহানগর জামায়াতের ভোট চোর ও ডাকাতরা সংসদে দাঁড়িয়ে জামায়াত নিষিদ্ধের দাবি করতে পারে না: ড. ফয়জুল হক হাসনাবাদ ইউনিয়ন যুবদলের পক্ষ থেকে দেলোয়ার হোসেন দেনিসকে শুভেচ্ছা ও অভিনন্দন গাইবান্ধায় যুবদল নেতার হামলায় নিহত শিবির সভাপতি সাইফুল্লাহ বারীর জানাজা সম্পন্ন, এলাকায় উত্তেজনা সিংগাইরে নিখোঁজের ৬ দিন পর স্কুলছাত্রীর খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য ১২০ বছর বয়সেও জীবিকার সন্ধানে বৃদ্ধ কৃষক নারী ও শিশুদের অধিকার রক্ষায় মোমো নারী ও শিশু কল্যাণ কেন্দ্রের গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত নাথের পেটুয়া ডিগ্রি কলেজে সহকারী অধ্যাপক আব্দুল্লাহ আল বাকি স্যারের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত মায়ের জন্য ওষুধ কিনতে গিয়ে শিশুকে ধর্ষণ, ফার্মেসি মালিক গ্রেপ্তার

কিংবা –জামান মনির

এম.এ.মান্নান.মান্না:
  • প্রকাশিত: শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫
  • ১৩৪ বার পড়া হয়েছে
বিকল্প আছে বলেই পক্ষান্তর-কিংবা-অথবা
শব্দ দিয়ে সমাধান করা যায় সমস্যার লাভা,
প্রেম কিংবা ভালোবাসা নিয়ে বৈরিতা নয়
হোক যতো প্রাপ্তিযোগ কিংবা ক্ষয়;
কষ্ট কিংবা ব্যথা সবকিছুর আছে মাত্রা
জীবন এক উত্থান-পতনের যাত্রা।
মন খারাপ বলে কি আছে অভিধানে
মন ভালো করতে কবি কিংবা কবিতা জানে,
ভালোলাগা ভালোবাসা যদি থাকে আশেপাশে
প্রকৃতির মাঝে দূরে কিংবা কাছে;
মানুষের ভীড়ে কিংবা নির্জনতায়
পিছুটান ছিঁড়ে ছুটে যাও সেথায়——–
কতো জীবনাবসানে কিছু সময় থাকে পড়ে
চিরচেনা খাটে কিংবা লাশকাটা ঘরে,
আপন মানুষগুলোর রূপ পাল্টায় ক্ষণেক্ষণে
জীবনে কিংবা অবসানে – বাহিরে কিংবা মনে;
দুঃখের কি আছে জানা কিংবা অজানায়
নিতে হবে বিদায় অন্য ঠিকানায় কিংবা সীমানায়।
………………………….
২৫/০১/২৫@বরিশাল

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট