1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
সর্বশেষ :
আকাশে তাকিয়ে থাকি -কোহিনূর আক্তার মনোহরগঞ্জে এনসিপির নতুন কমিটি নিয়ে অসন্তোষ, ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের দাবি মনোহরগঞ্জে আমতলী উচ্চ বিদ্যালয়ের মাটি বিক্রির অভিযোগ অস্বীকার করে ঠিকাদারের সংবাদ সম্মেলন মনোহরগঞ্জ উপজেলা ছাত্রদলের ১৩১ সদস্যের নতুন কমিটি ঘোষণা: সভাপতি মোবারক, সম্পাদক মেহেদী মনোহরগঞ্জে আলীনকিপুর স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠিত অস্ত্রের মহড়ার টিকটক ভিডিও: মনোহরগঞ্জে কিশোর গ্যাং লিডার গ্রেফতার মনোহরগঞ্জে শিক্ষিকার অপসারণ দাবিতে মানববন্ধন। মনোহরগঞ্জে সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ ঝলম উত্তর ইউনিয়নকে একটি “মডেল ইউনিয়ন” হিসেব গড়তে চান আবদুল মান্নান সুমন মনোহরগঞ্জে জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা।

শুভ ইংরেজি নববর্ষ —সৈয়দ ইসমাইল হোসেন

এম.এ.মান্নান.মান্না
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪
  • ১৮৫ বার পড়া হয়েছে

স্মৃতির রঙিন ডানা মেলে
চব্বিশ সাল চলে গেলো ,
হরেক স্মৃতি পিছনে ফেলে
পঁচিশ সালটা চলে এলো

নববর্ষের শুভেচ্ছা তাই
সর্বজনকে দিলাম ,
নতুন এ সালকে সবাই
বরণ করে নিলাম ।

দুই পঁচিশ চব্বিশ সাল
নবরূপে এলো ভাই ,
জীবন হউক নির্ভেজাল
সেই কামনা জানাই ।

ইংরেজি নববর্ষ হয়
পহেলা জানুয়ারীতে ,
ঝেড়ে মুছে সব বাধা ভয়
হতাশা হবে ছাড়িতে ।

ব্যর্থতার গ্লানি মুছে ফেলে
সম্মুখে আগাতে হবে ,
হৃদয়ে কোনো আঘাত পেলে
সেগুলো ভুলুন সবে ।

নব উদ্যমে শুরু করুন
অনাগত দিনগুলো ,
শুদ্ধভাবে জীবন গড়ুন
ঝাড়ুন মনের ধূলো ।

ভেবে বলে এস.আই.জনি
যতদিন বেঁচে রবে ,
করে নতুনের জয়ধ্বনী
সম্মুখে আগাতে হবে ।

জরাজীর্ণ পুরানো বেদনা
মুছে ফেলো মন থেকে
সেগুলো ভেবে আর কেঁদো না
ভুলে যেতে হবে একে ।

নতুনকে স্বাগত জানাবো
মিলেমিশে একসাথে ,
নীতিবাদী চরিত্র বানাবো
সাফল্য আসবে তাতে ।

যুগের সাথে তাল মিলিয়ে
চলবো আমরা সবে
নিজের ভালো দেবো বিলিয়ে
সবার মঙ্গল হবে ।

একে অন্যে কেউ নয় পর
ভুলে যাও ব্যবধান ,
জয় করো সবার অন্তর
এক সুরে গাও গান ।

যার যে কর্ম সঠিকভাবে
করবো আমরা সবে ,
সাফল্যের দেখা পেয়ে যাবে
জীবনে উন্নতি হবে ।

বিধাতার প্রতি আস্থা রেখে
চলবো ধরার পরে ,
যারযার অবস্থান থেকে
সাফল্য রাখবো ধরে ।

পুরানকে বিদায় জানিয়ে
নতুনকে স্থান দেবো ,
পরিস্থিতি নেবো মানিয়ে
কথাগুলো সবে ভেবো ।

হতাশার চেয়ে আশা বড়ো
থেকো না কেউ বিমর্ষ ,
সকলে উদযাপন করো
ইংরেজি নববর্ষ ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট