1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
সর্বশেষ :
টঙ্গী-আব্দুল্লাহপুর সংযোগ সেতুতে চাঁদাবাজির রাজত্ব: ভোল পাল্টে ফুটপাত নিয়ন্ত্রণে ক্যাসেট শামীম মনোহরগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযানে ৫ মাদকসেবী গ্রেপ্তার শ্রাবণে বাদল নামে –মুক্তা পারভীন লাকসামে জামায়াতের ওয়ার্ড প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত ঢাকার কচিকাঁচায় ‘শ্রাবণের শব্দ সুর সুধা’ উৎসব ও কবি ড. এস এম শাহনূরের জন্মোৎসব অনুষ্ঠিত মনোহরগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন মনোহরগঞ্জে মাদকের বিরোধী র‍্যালি মনোহরগঞ্জে মাদকের বিরুদ্ধে বিক্ষোভ মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় সশস্ত্র হামলার অভিযোগ মনোহরগঞ্জ প্রেসক্লাবের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

স্বপ্নের মাঝে ফিরে দেখা” __ মাহাবুব আহমেদ

এম.এ.মান্নান.মান্না
  • প্রকাশিত: সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪
  • ১৩৮ বার পড়া হয়েছে
এইতো সেদিন তোমার বাড়ি গিয়েছিলাম,
চলে যাবার অনেক দিন পরে,
বাড়িটা এক বিস্তীর্ণ জলের মাঝে ভাসছে,
চারপাশে শালুক আর মিষ্টি ফুলের গন্ধ,
শব্দহীন পাখির মিষ্টি আওয়াজ ভাসছে,
কোথায় স্যাঁতস্যাঁতে যেন এক দেহ পোড়া গন্ধ?
গলি, পথ, সবই হারিয়ে গেছে, আগের মত আর নেই,
শুধু বাড়িটা এক নীল জলে ভাসছে,
জলটা স্ফটিকের মতো স্বচ্ছ, ভিতরটা সব দেখা যায়।
রাজপ্রাসাদে সবাই আরেক শহরে পালিয়ে গেছে,
একটি পুরানো সিঁড়ি দিয়ে, সেগুলো এখন অতীত,
যেন এখনও গুনগুন করে চলে;
বিশ্ববিদ্যালয়ের সেই নির্জন করিডোর,
নিউমার্কেটের দীর্ঘ পথের ধুলো,
রিকশার চাকায় চাপা পড়া স্মৃতি,
দাঁড়িয়ে থাকা মোটরবাইকের সাইলেন্স,
হাসপাতালের সেই ঘর, বারান্দায় নিঃশব্দ ধ্বনি,
বেডে শুয়ে থাকা এক বুকের নিঃশ্বাস।
কেবিন পার হয়ে,
হঠাৎ শ্রাবন্তী এসে দরজাটা খুলবে,
কখনো ভাবিনি, সে আমার চোখের সামনে দাঁড়িয়ে,
যতটুকু ছিল অদেখা, সব যেন আবার ফিরে আসছে,
শুধু তুমি নয়, আমি আমার নিজেকে খুঁজে পাচ্ছি,
তোমার বাড়ির মধ্যে থাকা সেই অদৃশ্য নদী,
এখনো ভাসছে, সময়ের বালি ছড়িয়ে,
আমরা শুধু একে অপরের অন্তরে ডুব দিতে থাকি।।
“শ্রদ্ধেয় কবি জয় গোস্বামীর কবিতার অনুকরণে লেখা হয়েছে”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট