1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
সর্বশেষ :
মোটরসাইকেলে ঘোরানোর কথা বলে ৯ বছরের শিশুকে অপহরণ, নির্যাতনের পর কচুরিপানার নিচে ফেলে পালানোর অভিযোগ ডিসি সারওয়ার আলমকে পুনর্বহালের দাবি সিলেট মহানগর জামায়াতের ভোট চোর ও ডাকাতরা সংসদে দাঁড়িয়ে জামায়াত নিষিদ্ধের দাবি করতে পারে না: ড. ফয়জুল হক হাসনাবাদ ইউনিয়ন যুবদলের পক্ষ থেকে দেলোয়ার হোসেন দেনিসকে শুভেচ্ছা ও অভিনন্দন গাইবান্ধায় যুবদল নেতার হামলায় নিহত শিবির সভাপতি সাইফুল্লাহ বারীর জানাজা সম্পন্ন, এলাকায় উত্তেজনা সিংগাইরে নিখোঁজের ৬ দিন পর স্কুলছাত্রীর খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য ১২০ বছর বয়সেও জীবিকার সন্ধানে বৃদ্ধ কৃষক নারী ও শিশুদের অধিকার রক্ষায় মোমো নারী ও শিশু কল্যাণ কেন্দ্রের গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত নাথের পেটুয়া ডিগ্রি কলেজে সহকারী অধ্যাপক আব্দুল্লাহ আল বাকি স্যারের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত মায়ের জন্য ওষুধ কিনতে গিয়ে শিশুকে ধর্ষণ, ফার্মেসি মালিক গ্রেপ্তার

নিজেকে খুঁজি  – ইলোরা সোমা

এম.এ.মান্নান.মান্না
  • প্রকাশিত: সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪
  • ১৫৬ বার পড়া হয়েছে
শহরে যদিও থাকি কিন্তু সেটা শহর নয়,
চেনা অচেনার মাঝে আটকা পড়ে আছি।
এই গলির ভেতরে সময় অসময়ে হেঁটে গেলে কেউ বলে না কোথায় যাও,
কি তোমার পরিচয় ?
এখানে আমাকে কেউ চেনে না,
আমার জন্যে কারো দুঃখ কিম্বা মাথা ব্যথা নেই,
আমি দেরি করে ঘরে ফিরি অথবা ফিরি না কেউ জিজ্ঞেসও করে না,
এখানে কারো কাছে আমি খদ্দের আবার কারো কাছে আমি ভাড়াটিয়া,
কারোর কাছে আবার সম্পর্কের বাঁধনে বাঁধা পড়ে আছি।
তবু ভালোলাগে
এও এক স্বাধীনতা, যেন পাখির মত ঘুরে ফেরা,
এখানে চেনা মানুষের মধু মাখা কথা নেই,
অজানা অচেনার ভিড়ে আমি সহজেই হারিয়ে যাই,
তাই অচেনার মাঝে নিজেই নিজের অস্তিত্ব খুঁজে বেড়াই।
খুঁজে বেড়াই নিজেকে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট