1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
পাকিস্তানের প্রভাবশালী আলেমকে গুলি করে হত্যা রংপুরে হাজিরা দিতে এসে স্বামীর কোলে স্ত্রীর মৃত্যু অসদুপায় অবলম্বনের ফল: পূর্বধলায় ৪ পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল দুবাইয়ে মারা গেছেন সিকদার গ্রুপের এমডি রন হক সিকদার রংপুরে হত্যা মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার হাওরে ক্ষতিগ্রস্তদের এককালীন ৭ হাজার ৫০০ টাকা করে অর্থ সহায়তা দেওয়া হবে: তথ্য উপদেষ্টা সংরক্ষিত নারী আসন নুসরাত তাবাসসুমকে নির্বাচিত ঘোষণা করে ইসির গেজেট প্রকাশ বড়াইগ্রামে নেশার টাকা না পেয়ে মাকে হত্যা, ছেলে আটক সিংড়ায় পিতাকে গলা কেটে হত্যা করল ছেলে, স্ত্রী ও ছেলে আটক ঢাকা ক্যান্টনমেন্ট যুব বিভাগের কমিটি গঠন সম্পন্ন

অবাক নয়নে –লায়লা আহমেদ সেলিনা

এম.এ.মান্নান.মান্না
  • প্রকাশিত: রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪
  • ১২৪ বার পড়া হয়েছে
অজানায় চলেই যখন যাবে….
কী দরকার ছিলো বলার
চুপিচুপি যেতে প্রিয়ে,
কিংবা মন খারাপের সাগরের তটে
হৃদয়ের নিংড়ানো সবটুকু ভালোবাসা…
বালুর কার্পেটে মুড়িয়ে রেখে আসার পর বলতে!
মনে হয় এতোটা খারাপ লাগতো না নিঃস্ব শূণ্য হৃদয়ে।
যা-ই শুনতাম কর্পূরের মতো উবে দূর নীলিমায় ক্লান্ত!
বিদায়ী নীলাভ্রে টকটকে আবীর রাঙায় যেতো মিশে,
নইলে হৃদয় আগ্নেয়গিরির –
তপ্ত গলিত লাভা অঙ্গারে নির্গত…
রক্ত জবাকে বলেছি লালচক্ষু দুটো বেঁধে দিতে আঁচলে,
বৃষ্টিকে বলেছি অশ্রুবর্ষণ মুছে দিতে রুমালে।
চলে যাচ্ছ যাও প্রিয়ে…
কিন্তু ছড়ানো ছিটানো মায়া খুবই ভয়ংকর!
ধরণীর বুকে পাহারা দিবো একাকিত্ব!
তাকিয়ে দেখবো অবাক নয়নে…..
শুক্লপক্ষের পঞ্চদশ তিথি শুকতারা নক্ষত্র!!!

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট