1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
সর্বশেষ :
আকাশে তাকিয়ে থাকি -কোহিনূর আক্তার মনোহরগঞ্জে এনসিপির নতুন কমিটি নিয়ে অসন্তোষ, ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের দাবি মনোহরগঞ্জে আমতলী উচ্চ বিদ্যালয়ের মাটি বিক্রির অভিযোগ অস্বীকার করে ঠিকাদারের সংবাদ সম্মেলন মনোহরগঞ্জ উপজেলা ছাত্রদলের ১৩১ সদস্যের নতুন কমিটি ঘোষণা: সভাপতি মোবারক, সম্পাদক মেহেদী মনোহরগঞ্জে আলীনকিপুর স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠিত অস্ত্রের মহড়ার টিকটক ভিডিও: মনোহরগঞ্জে কিশোর গ্যাং লিডার গ্রেফতার মনোহরগঞ্জে শিক্ষিকার অপসারণ দাবিতে মানববন্ধন। মনোহরগঞ্জে সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ ঝলম উত্তর ইউনিয়নকে একটি “মডেল ইউনিয়ন” হিসেব গড়তে চান আবদুল মান্নান সুমন মনোহরগঞ্জে জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা।

হেমন্তের বিকেল –মোহাম্মদ মোমেন মিয়া

এম.এ.মান্নান.মান্না
  • প্রকাশিত: বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
  • ১৪৬ বার পড়া হয়েছে
বালুকা বেলায় গুধুলি লগন
জলেপরা সিঁদুর রঙের খেলা
অথৈজলের দিগন্ত ছোয়ায়
যখন চেয়ে রই আমি
নিজেকে কোথায় যেন হারাই।
পড়ন্ত বিকালে সবুজ গালিচায়
সুউচ্চ টিলায় কঁচি ঘাসের ডগায়
হাতের ছোয়ায় যখন হালকা শিশির
আদরে আদরে ছুয়ে দিয়ে যাই আমি
নিজেকে কোথায় যেন হারাই।
হেমন্তে হালকা কুয়াশাছন্ন সকাল
শিশির ভেজা দুর্বাঘাসে পা ভিজাই
সোনালী রোদে সোনালী ফসলের
সোনামাখা রোদে রুপালী মুক্তোর হাসি
যখন তাতে চেয়ে রই আমি
নিজেকে কোথায় যেন হারাই।
নির্মল নিলাকাশের সামনে দিয়ে
শুভ্র সফেদ মেঘগুলোর যাওয়া
এদের ফাঁকে ফাঁকে নিলাভ হাসি
বায়ু সাগরে পাখির ঝাঁকের যাত্রা
অপলক চেয়ে রই আমি
নিজেকে কোথায় যেন হারাই।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট