1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
সর্বশেষ :
মনোহরগঞ্জ উপজেলা সাংবাদিক সমিতির কক্সবাজার আনন্দ ভ্রমণ ও পথসভা অনুষ্ঠিত ঢাকা মহানগরী উত্তরে যুব বিভাগের পরিচ্ছন্নতা অভিযান সম্পন্ন মনোহরগঞ্জে সড়কে বসছে পশুর হাট-কাঁচা বাজার হাসনাবাদ এ হাকিম দাখিল মাদ্রাসায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত টঙ্গী-আব্দুল্লাহপুর সংযোগ সেতুতে চাঁদাবাজির রাজত্ব: ভোল পাল্টে ফুটপাত নিয়ন্ত্রণে ক্যাসেট শামীম মনোহরগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযানে ৫ মাদকসেবী গ্রেপ্তার শ্রাবণে বাদল নামে –মুক্তা পারভীন লাকসামে জামায়াতের ওয়ার্ড প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত ঢাকার কচিকাঁচায় ‘শ্রাবণের শব্দ সুর সুধা’ উৎসব ও কবি ড. এস এম শাহনূরের জন্মোৎসব অনুষ্ঠিত মনোহরগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

বিষন্নতায় এই রাত –শেফালী হোসেন

এম.এ.মান্নান.মান্না
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪
  • ১৮১ বার পড়া হয়েছে
বিষন্নতার এই রাতে ঘুম আসেনা চোখের কোনে
কেনো জানি মাঝেমধ্যে মনটা উতালা হয়ে উঠে
ঝরা পাতার মতোই অঝোরে ঝরছে হৃদয়,
তুমি পাশে নেই বলে এই মন বিষন্নতায় হারিয়েছে সেই সতেজ অনুভূতি।
রাত্রির শেষ প্রহরে শহরের নিভু নিভু আলো
আপন অস্তিত্বে খুঁজে পাই না তোমায়,
মন ভালো নেই, বার বার মনে হয়
তুমি পাশে নেই আমার,
ভাবি ধুর ছাই
কেনো কাটেনা রাতের আধার।
শেষ রাতে একা নিঃসংগ প্রহর জেগে
আচ্ছন্ন হয়ে ডুবে যাই নিজের অজান্তে।
অবুঝ হৃদয় আকুল হয়ে তোমায় খুঁজে একাকিত্বে,
বুকের মোধ্যে তোমার স্মৃতি গুলো কাড়া নাড়ে,
আমার প্রতিটি নিঃশ্বাসে খুঁজে পাই তোমার সু ঘ্রাণ।
জানি তুমি ও ভালো নেই আমাকে একা রেখে
ভিশন কষ্টে আছো আমাকে না দেখে।
আমি চোখবুঁজে দেখতে পাই
তোমার ছোঁয়ায় হাজার ফুল ফোটে
চাঁদ তার জোছনা হারায় কালো মেঘের আধারে।
তাই শিল্পী আজম খানের সেই গানটি আজ ও মনে পরে
সারারাত জেগে জেগে কত কথা আমি ভাবি
পাপড়ি কেন বোঝে না, তাই ঘুম আসে না।।
২:০৫মিঃ
ঢাকা বনশ্রী থেকে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট