1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
সর্বশেষ :
মোটরসাইকেলে ঘোরানোর কথা বলে ৯ বছরের শিশুকে অপহরণ, নির্যাতনের পর কচুরিপানার নিচে ফেলে পালানোর অভিযোগ ডিসি সারওয়ার আলমকে পুনর্বহালের দাবি সিলেট মহানগর জামায়াতের ভোট চোর ও ডাকাতরা সংসদে দাঁড়িয়ে জামায়াত নিষিদ্ধের দাবি করতে পারে না: ড. ফয়জুল হক হাসনাবাদ ইউনিয়ন যুবদলের পক্ষ থেকে দেলোয়ার হোসেন দেনিসকে শুভেচ্ছা ও অভিনন্দন গাইবান্ধায় যুবদল নেতার হামলায় নিহত শিবির সভাপতি সাইফুল্লাহ বারীর জানাজা সম্পন্ন, এলাকায় উত্তেজনা সিংগাইরে নিখোঁজের ৬ দিন পর স্কুলছাত্রীর খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য ১২০ বছর বয়সেও জীবিকার সন্ধানে বৃদ্ধ কৃষক নারী ও শিশুদের অধিকার রক্ষায় মোমো নারী ও শিশু কল্যাণ কেন্দ্রের গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত নাথের পেটুয়া ডিগ্রি কলেজে সহকারী অধ্যাপক আব্দুল্লাহ আল বাকি স্যারের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত মায়ের জন্য ওষুধ কিনতে গিয়ে শিশুকে ধর্ষণ, ফার্মেসি মালিক গ্রেপ্তার

অজ্ঞ চামচা  –মোঃ রুহুল আমিন 

এম.এ.মান্নান.মান্না
  • প্রকাশিত: সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
  • ১৩৫ বার পড়া হয়েছে
ভোটের আগে বেকুবগুলো
চামচামিতে নাচে,
নাওয়া খাওয়া ভুলে গিয়ে
ছোটে নেতার পাছে।
বিজ্ঞ নেতার মুখের ভাষায়
অজ্ঞ চামচা ভক্ত,
নেতার কথায় হাঙ্গামায় যে
ঢালে তাজা রক্ত।
জনের ভোটে নেতা হয়ে
কামায় কাঁড়ি কাঁড়ি,
দেশের টাকা লুটপাট করে
করছে গাড়ি বাড়ি।
চামচা গুলো ছুটতে থাকে
পায়ের চটি ছিঁড়ে,
আমানি ভাত খাচ্ছে গিলে
নেতার বাড়ি ফিরে।
সকাল সন্ধ্যা নেতার পিছে
লেখা পড়া রেখে,
অনেক কিছু দেবেন নেতা
ভাবে নিজের থেকে।
নেতার সাথে সেলফি তুলে
দেখায় যতো ভাব,
গরিব দুঃখীর শোষণ করে
দিচ্ছে আরো চাপ।
নেতার নিয়ে দেখায় দাপট
দলে দলে চলে,
বন্ধুর সাথে আপন ভাইয়ে
দ্বন্দ্ব তাহার ফলে।
নেতার পাল্লায় দিনদুপুরে
মাস্তানি যে করে,
বোমা মেরে মানুষ হত্যায়
থাকে হাজত ঘরে।
নেতা ঠিকই দেশ বিদেশে
চলে রাজার বেশে,
চামচা গুলো জমি খোয়ায়
হচ্ছে ফকির শেষে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট