1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
সর্বশেষ :
মোটরসাইকেলে ঘোরানোর কথা বলে ৯ বছরের শিশুকে অপহরণ, নির্যাতনের পর কচুরিপানার নিচে ফেলে পালানোর অভিযোগ ডিসি সারওয়ার আলমকে পুনর্বহালের দাবি সিলেট মহানগর জামায়াতের ভোট চোর ও ডাকাতরা সংসদে দাঁড়িয়ে জামায়াত নিষিদ্ধের দাবি করতে পারে না: ড. ফয়জুল হক হাসনাবাদ ইউনিয়ন যুবদলের পক্ষ থেকে দেলোয়ার হোসেন দেনিসকে শুভেচ্ছা ও অভিনন্দন গাইবান্ধায় যুবদল নেতার হামলায় নিহত শিবির সভাপতি সাইফুল্লাহ বারীর জানাজা সম্পন্ন, এলাকায় উত্তেজনা সিংগাইরে নিখোঁজের ৬ দিন পর স্কুলছাত্রীর খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য ১২০ বছর বয়সেও জীবিকার সন্ধানে বৃদ্ধ কৃষক নারী ও শিশুদের অধিকার রক্ষায় মোমো নারী ও শিশু কল্যাণ কেন্দ্রের গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত নাথের পেটুয়া ডিগ্রি কলেজে সহকারী অধ্যাপক আব্দুল্লাহ আল বাকি স্যারের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত মায়ের জন্য ওষুধ কিনতে গিয়ে শিশুকে ধর্ষণ, ফার্মেসি মালিক গ্রেপ্তার

“বিচিত্র মানুষের মন” –শেফালী হোসেন

এম.এ.মান্নান.মান্না
  • প্রকাশিত: রবিবার, ২০ অক্টোবর, ২০২৪
  • ১৫৮ বার পড়া হয়েছে
বিচিত্র এই পৃথিবী তার চেয়ে বিচিত্র মানুষের মন
সময়- ই সময়ের কথা বলে এখন,
যতই দিন যাচ্ছে তত- ই একা হয়ে যাচ্ছি,
ধীরে ধীরে ভালোবাসা থেকে ও বঞ্চিত হয়ে যাচ্ছি,
আর মানবতা হারিয়ে যাচ্ছে নিজের অজান্তে।
তোমার কি মনে পড়ে সেই সব দিন গুলোর কথা?
আমার না অনেক মনে পড়ে
কেনো জানি ইদানীং বেশি মনে পড়ে,
কেনো জানি ভুলতে চাইলে ও ভুলতে পারি না।
ইদানীং অনেক কিছুই ভুলে যাই
এই ধরো হাতের মোবাইল টা, ঘরের চাবিটা কোথায় যে রেখিছি মাঝেমধ্যে খুঁজেই পাইনা ।
আর একটি কথা তুমি শুনিলে হাসিবে
আমার চশমাটা কপালের উপরে রেখে সেটাকে খুঁজে বেড়াই সারাঘর তন্ন তন্ন করে কি আশ্চর্য!
আসলে তুমিহীন এই আমি টা ধিরে ধিরে অসুখে পরিনত হয়ে যাচ্ছি।
তাই মাঝেমধ্যে খুবই ভয় হয় আমার, কবে যেনো নিজেকেই ভুলে যাই আমি,
সেই ভাবনায় মন খারাপের মেঘ জমায় মনের আকাশে।
আসলে ভালোবাসার মানুষের অযত্নে আর অবহেলায়
ভালোবাসার রং হয়ে যায় ধীরে ধীরে ফেকাসে,
কিন্তু ভালোবাসা স্মৃতি গুলি মনের চিলেকোঠা থেকে মুছে ফেলা যায়না,
মনের গহীনে দাঁড়ালে একা
সে যে হয়ে যায় আয়না।
ইচ্ছেগুলো বন্দী থাকে যেনো রুপ কথার গল্পের দৈত্যের মতো মাটির কলসের ভেতর,
কখনো সাগরের অতলে ডুবে যায়
কখনো বা আকাশে অদৃশ্য হয়ে যায়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট