1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
বুধবার, ০৬ মে ২০২৬, ১০:১১ অপরাহ্ন
সর্বশেষ :
পাকিস্তানের প্রভাবশালী আলেমকে গুলি করে হত্যা রংপুরে হাজিরা দিতে এসে স্বামীর কোলে স্ত্রীর মৃত্যু অসদুপায় অবলম্বনের ফল: পূর্বধলায় ৪ পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল দুবাইয়ে মারা গেছেন সিকদার গ্রুপের এমডি রন হক সিকদার রংপুরে হত্যা মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার হাওরে ক্ষতিগ্রস্তদের এককালীন ৭ হাজার ৫০০ টাকা করে অর্থ সহায়তা দেওয়া হবে: তথ্য উপদেষ্টা সংরক্ষিত নারী আসন নুসরাত তাবাসসুমকে নির্বাচিত ঘোষণা করে ইসির গেজেট প্রকাশ বড়াইগ্রামে নেশার টাকা না পেয়ে মাকে হত্যা, ছেলে আটক সিংড়ায় পিতাকে গলা কেটে হত্যা করল ছেলে, স্ত্রী ও ছেলে আটক ঢাকা ক্যান্টনমেন্ট যুব বিভাগের কমিটি গঠন সম্পন্ন

কাঙ্খিত হিসেব মিলেনি —আবীর অরণ্য

এম.এ.মান্নান.মান্না
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪
  • ১৯০ বার পড়া হয়েছে
ততটুকু দিও যার পরে আর কিছু দেওয়ার
বাকি না থাকে! ততটুকু নিও যারপর আর
কিছু চাওয়ার বাকি না থাকে।
তোমার চুড়ির শব্দ থাকুক লুকোচুরির পদ্য থাকুক
দূরেই থেকো তুমি এই শরতে শুভ্রতা আসুক তবু
হৃদয়ে থাক জলজভূমি।
আমি তো তোমাদের কাছে ছিলাম নিছক একটি
কাগজের ফুল, শুনেছো কোনদিন কেউ তাকে
যত্ন করে কে সাজায় তাঁরে সখের ফুলদানিতে?
আমি গোলাপের সাথে তুলনা হতে চাই না
আমি গোলাপ হলে তো ঝরে যাবো নিমিষেই,
তার কাঁটার আঘাতে ভালোবাসার মানুষগুলো
হবে ক্ষতবিক্ষত।
তীর বেঁধা এফোঁড় ওফোঁড় বুকে স্মৃতির সেলাই
ভেজা রাত ভেজা হাত হিসেব মেলাই
কতটা জীবনে দিয়েছি, আর নিলো কতটুকু?
দিন শেষে খুঁড়িয়ে চলছি আমি,
আমার আর এই পথটুকু যেটুকু হেঁটেছি
তা নিজের চোখে দেখেই হিসাব মিলাতে পারিনি
সেটুকুই থেকে গেল সুখে অসুখে।
যেটুকুর জন্য আলো জ্বেলে ডেকেছিল কেউ
তার সব ছিল চোরাবালি, আড়ালের ঢেউ
সুইয়ের ডগায় বোনে লুকানোর ছুঁতো।
আমিও চলে যেতেই পারতাম তোমার মতো
আমার বুকেও জমছে অথৈ কান্না হয়েছে ক্ষত
তবুও আমি থেকেই গেছি, কোথাও যাইনি
তোমায় ভুলে অন্য কারো হাতখানা ধরিনি!
যতটুকু চেয়েছি যেতে ততটুকু হেঁটে এসে দেখি ঢের
পথ বাকি, এ জীবন ষোল আনা কাটিয়ে দেখি
পুরোটাই ফাঁকি।
আর যদি দেখা না হয়, বুঝবো কাঙ্খিত হিসেব
মিলেনি জীবন নদীর বাঁকে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট