1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন
সর্বশেষ :
মোটরসাইকেলে ঘোরানোর কথা বলে ৯ বছরের শিশুকে অপহরণ, নির্যাতনের পর কচুরিপানার নিচে ফেলে পালানোর অভিযোগ ডিসি সারওয়ার আলমকে পুনর্বহালের দাবি সিলেট মহানগর জামায়াতের ভোট চোর ও ডাকাতরা সংসদে দাঁড়িয়ে জামায়াত নিষিদ্ধের দাবি করতে পারে না: ড. ফয়জুল হক হাসনাবাদ ইউনিয়ন যুবদলের পক্ষ থেকে দেলোয়ার হোসেন দেনিসকে শুভেচ্ছা ও অভিনন্দন গাইবান্ধায় যুবদল নেতার হামলায় নিহত শিবির সভাপতি সাইফুল্লাহ বারীর জানাজা সম্পন্ন, এলাকায় উত্তেজনা সিংগাইরে নিখোঁজের ৬ দিন পর স্কুলছাত্রীর খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য ১২০ বছর বয়সেও জীবিকার সন্ধানে বৃদ্ধ কৃষক নারী ও শিশুদের অধিকার রক্ষায় মোমো নারী ও শিশু কল্যাণ কেন্দ্রের গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত নাথের পেটুয়া ডিগ্রি কলেজে সহকারী অধ্যাপক আব্দুল্লাহ আল বাকি স্যারের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত মায়ের জন্য ওষুধ কিনতে গিয়ে শিশুকে ধর্ষণ, ফার্মেসি মালিক গ্রেপ্তার

নামাজের বিকল্প নাই -আলমগীর হোসেন

এম.এ.মান্নান.মান্না
  • প্রকাশিত: সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪
  • ২৪৬ বার পড়া হয়েছে
দিয়েছে আল্লাহ পঞ্চাশ ওয়াক্ত নামাজ উম্মতে মোহাম্মদীকে
রাসূল(সাঃ) এর বার বার অনুরোধে পাঁচ ওয়াক্ত যে হলো নির্ধারণ
তবে বলেছেন আল্লাহ আমি যাহা বলি বা করি
তার নড়চড় হয় না
তাই পাঁচ ওয়াক্ত করলে আদায়
ছওয়াব দেবো আমি পঞ্চাশ ওয়াক্তের সমান।
এবার বুঝো ওরে মুসলিম জাতি
আমরা কতো ভাগ্যবান
তবে ভাবো বসে নিরালায়
না করলে নামাজ আদায় হারাচ্ছো কি ফজিলত ?
নামাজ ছাড়া হবেনা নাজাত আখেরাতে কারো
যতো করো পুণ্যের কাজ সারা জীবনভর
তাই আগে নামাজ তারপর অন্য সব।
হিসাব যখন ধরবে বিধাতা প্রথমে কিন্তু নামাজ
এখানে যদি পার পেয়ে যাও
তবে ফুলসিরাত পার হতে আর বাধা থাকবেনা।
হয়তো ভাবছো এটা কিভাবে সম্ভব
আমি তো মেরে খেয়েছি আত্মীয় স্বজনের হক !
একবার নয় বারবার ভাবো
আমার তোমার নামাজ যদি ঠিকভাবে আদায় হয়
তখন আর আমি তুমি আমরা কেউ
আত্মীয় স্বজনের হক মারার কথা নয়।
নামাজ পড়ছি পাঁচ ওয়াক্ত
সময় মতো মসজিদে গিয়ে জামাতে
মুসল্লি ও ইমাম সাহেব আছে যে স্বাক্ষী
আমার জান্নাত ঠেকায় কে ?
নামাজ শেষে কর্মে গিয়ে খেয়েছি পেট ও পকেট ভরে ঘুষ
আরো করছি অহরহ অপকর্ম ও দুর্নীতি
জেনে রাখো এমন নামাজ হবেনা কখনও আল্লাহর দরবারে কবুল।
নামাজ যখন পড়বো সবাই হবেনা তাহা লোক দেখানো
নিয়ত হবে পরিস্কার আমাদের নামাজটা করছি আদায় আল্লাহর জন্যে
তাই আদায় করতে হবে নামাজ একাগ্রচিত্তে আল্লাহকে রেখে মনে মনে সামনে
যেখানে পাবেনা স্থান দুনিয়াবি কোনো কর্মের
তবেই হবে নামাজ আমাদের জন্যে সকল মুশকিল আসান।
তাই আসো সবাই নামাজ পড়ি,
নামাজই ফেরাবে আমাদেরকে সকল কুকর্ম হতে
সেজন্যই বলি যদি হতে চাও পুণ্যবান এবং আখেরাতে লাভবান
তবে নামাজ পড়া ছাড়া নেই কোনো বিকল্প
যাহা আমাদেরকে দেখাবে নাজাতের পথ।।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট