1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
সর্বশেষ :
মোটরসাইকেলে ঘোরানোর কথা বলে ৯ বছরের শিশুকে অপহরণ, নির্যাতনের পর কচুরিপানার নিচে ফেলে পালানোর অভিযোগ ডিসি সারওয়ার আলমকে পুনর্বহালের দাবি সিলেট মহানগর জামায়াতের ভোট চোর ও ডাকাতরা সংসদে দাঁড়িয়ে জামায়াত নিষিদ্ধের দাবি করতে পারে না: ড. ফয়জুল হক হাসনাবাদ ইউনিয়ন যুবদলের পক্ষ থেকে দেলোয়ার হোসেন দেনিসকে শুভেচ্ছা ও অভিনন্দন গাইবান্ধায় যুবদল নেতার হামলায় নিহত শিবির সভাপতি সাইফুল্লাহ বারীর জানাজা সম্পন্ন, এলাকায় উত্তেজনা সিংগাইরে নিখোঁজের ৬ দিন পর স্কুলছাত্রীর খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য ১২০ বছর বয়সেও জীবিকার সন্ধানে বৃদ্ধ কৃষক নারী ও শিশুদের অধিকার রক্ষায় মোমো নারী ও শিশু কল্যাণ কেন্দ্রের গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত নাথের পেটুয়া ডিগ্রি কলেজে সহকারী অধ্যাপক আব্দুল্লাহ আল বাকি স্যারের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত মায়ের জন্য ওষুধ কিনতে গিয়ে শিশুকে ধর্ষণ, ফার্মেসি মালিক গ্রেপ্তার

ফেরারী মন কাঁদে যখন, স্মৃতি গুলো অনর্গল ডানা ঝাপটায় –সুনির্মল বসু

এম.এ.মান্নান.মান্না
  • প্রকাশিত: সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪
  • ১৭৭ বার পড়া হয়েছে
ফেরারী মন কাঁদে যখন, স্মৃতিগুলো অনর্গল ডানা ঝাপটায়, কত কথার কথাকলি বয়ে বেড়ায় বিধুর বাতাস, যা পেয়েছি তা তো কম নয়, না পাওয়া গুলো অন্তহীন স্মৃতি থেকে মুছে যায়,
আজকাল কেন যে চোখে এত জল আসে,
হৃদয় ভরে থাকে নিবিড় কৃতজ্ঞতায়,
কে আমাকে হারানো দিন ফিরিয়ে দেবে,
প্রিয় নামে কে ডাকবে মধুময়,
বড় সুন্দর এই পৃথিবী, বড় নিবিড়, গভীর মায়াময়,
সেদিন কত ফুল ছিল, কত গান ছিল, কত মায়া ছিল জীবন ভাবনায়,
বৈদ্যুতিক চিতায় স্মৃতি জ্বলে, কাছের মানুষ দূরে চলে যায়, জীবনের কোনো মোড়ে আর তাঁর দেখা
নেই, যে যায়, সে আর ফেরে না কখনো, উদাসী বাতাসে স্মৃতি কেঁদে যায়,
শুয়ে থাকা নদীর পাড়ে কারা যেন কাঁদে, সবাই নয়, কেউ কেউ তা শুনতে পায়, মাটির টানের স্মৃতি কেন যে এত কাঁদায়,
প্রশ্ন করি, যদি চলেই যাবে, তবে এত ভালোবাসা দিলে কেন, কেন চলে যাও, না বলে সাঁকো আলপথে রাজপথে কোথায় হারালে, কেন চলে গেলে আড়ালে,
এই বিজন মরুভূমিতে একলা ফেলে বাতাসের দীর্ঘশ্বাসে কে কাঁদে, মধ্যরাতে সকালে দুপুরে কে আসে, কে যায়, মন কাঁদে হায় হায়,
এত ঋণ কি করে ফেরাই, বন্ধ স্মৃতি মুখে আমি যে
ঘেরাই, দিতে পারিনি কিছুই,
দুহাত ভরে কত কি দিলে, স্মৃতিগুলো অবুঝ, ভারী কাঁদায়, প্রিয় মানুষ, আত্মার আত্মীয়, কত দূরে আছো তোমরা,
ভাবলেই চোখে নামে বৃষ্টি, মায়াময় এই পৃথিবী ঈশ্বরের সৃষ্টি,
ভালো থেকো তোমরা, যে যেখানে আছো,
সব কাজ সারা হলে, নীল আকাশ সবুজ পৃথিবী,
আর আর রাতের তারা ভরা আকাশকে সাক্ষী রেখে
পৃথিবীর জন্য অনেক ভালোবাসা রেখে
আমিও তোমাদের সঙ্গে সহযাত্রী হবো,
এই আকাশ, এই রাতের মায়াবী জ্যোৎসনা
পূর্ণিমার চাঁদ যেন চেয়ে দ্যাখে,
আমি চলে যাবো,
আলোকবর্ষ পেরিয়ে আকাশে আলোতে তোমাদের সঙ্গে ভাসবো, জানিনা, আর কি কখনো মাটির টানে এই পৃথিবীতে আসবো!

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট