1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ :
মোটরসাইকেলে ঘোরানোর কথা বলে ৯ বছরের শিশুকে অপহরণ, নির্যাতনের পর কচুরিপানার নিচে ফেলে পালানোর অভিযোগ ডিসি সারওয়ার আলমকে পুনর্বহালের দাবি সিলেট মহানগর জামায়াতের ভোট চোর ও ডাকাতরা সংসদে দাঁড়িয়ে জামায়াত নিষিদ্ধের দাবি করতে পারে না: ড. ফয়জুল হক হাসনাবাদ ইউনিয়ন যুবদলের পক্ষ থেকে দেলোয়ার হোসেন দেনিসকে শুভেচ্ছা ও অভিনন্দন গাইবান্ধায় যুবদল নেতার হামলায় নিহত শিবির সভাপতি সাইফুল্লাহ বারীর জানাজা সম্পন্ন, এলাকায় উত্তেজনা সিংগাইরে নিখোঁজের ৬ দিন পর স্কুলছাত্রীর খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য ১২০ বছর বয়সেও জীবিকার সন্ধানে বৃদ্ধ কৃষক নারী ও শিশুদের অধিকার রক্ষায় মোমো নারী ও শিশু কল্যাণ কেন্দ্রের গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত নাথের পেটুয়া ডিগ্রি কলেজে সহকারী অধ্যাপক আব্দুল্লাহ আল বাকি স্যারের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত মায়ের জন্য ওষুধ কিনতে গিয়ে শিশুকে ধর্ষণ, ফার্মেসি মালিক গ্রেপ্তার

প্রিয় বাংলাদেশ  –ফিরোজ আলম

এম.এ.মান্নান.মান্না
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪
  • ২৭৪ বার পড়া হয়েছে
বৃষ্টি ভেজা মাটির গন্ধ
আমার লাগে বেশ।
কোথায় গেলে পাবে তুমি
এমন সোনার দেশ?
সে যে আমার সোনার বাংলা,
প্রাণের বাংলাদেশ।
আউশ ধানের মাড়াই দেয়া
খড় শুকানোর ঘ্রাণ।
ক্লান্ত দেহে আনে যেন
নতুন এক প্রাণ।
আঁশ ছড়ানো পাটের গন্ধ
কোথায় পাবে বল?
কোথায় পাবে সোনালী ধানের
ঢেউ খেলানো দোল?
এত মধুর মায়ের ভাষা
আর মায়ের শেখানো বোল?
সে যে আমার সোনার বাংলা,
বাংলা মায়ের কোল।
বিলে ঝিলে শাপলা শালুক
চাঁদের সাথে হাসে।
হংস মিথুন পুকুর জলে
জোড়ায় জোড়ায় ভাসে।
আবার দেখো মাঝ দরিয়ায়
জেলের নাও যে ভাসে।
সারি সারি বেদের নাও
এই কুলেতে আসে।
মায়ের আদর বোনের স্নেহ
কোথায় পাবে বল?
কোথায় পাবে রঙ বেরঙের ফুল
আর নানা জাতের ফল?
কোথায় এমন নদী- নালা কোথায় খালে বিলে
হাজার জাতের হাজার স্বাদের
মাছের দেখা মিলে?
সে যে আমার সোনার বাংলা,
প্রিয় বাংলাদেশে।
এই দেশেতে জন্ম আমার
এই দেশেতে বেড়ে ওঠা।
নানান জাতের পাখির ডাকে
সকাল বেলা ঘুম থেকে যে ওঠা।
এত রুপের এত সুখের
আছে সে কোন দেশ?
সে যে আমার সোনার বাংলা,
প্রাণের বাংলাদেশ।
সবুজ শ্যামল বন বনানী
নানা রকম পাখপাখালি
আর পাহাড় নদী ঢেউ,
কোথায় গেলে পাবে এমন
বলতে পারো তা কেউ?
কোথায় এমন পথের ধারে
তাল-তমাল, হিজল আর ঝাউের
সারি সারি?
দেখতে লাগে বেশ।
সে যে আমার সোনার বাংলা
প্রাণের বাংলাদেশ।
ফিঙ্গে নাচে ঝিঙ্গে মাচায়
সিংহ মামা বন্দি খাঁচায়।
সাপুড়িয়া সাপ যে নাঁচায়
দেখতে লাগে বেশ।
সে যে আমার সোনার বাংলা
প্রিয় বাংলাদেশে।
ভালোবাসি মা মাটি আর এই দেশ
তাকে ছেড়ে বেঁচে থাকার ইচ্ছে আমার শেষ।
সে যে আমার সোনার বাংলা,

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট