1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
মোটরসাইকেলে ঘোরানোর কথা বলে ৯ বছরের শিশুকে অপহরণ, নির্যাতনের পর কচুরিপানার নিচে ফেলে পালানোর অভিযোগ ডিসি সারওয়ার আলমকে পুনর্বহালের দাবি সিলেট মহানগর জামায়াতের ভোট চোর ও ডাকাতরা সংসদে দাঁড়িয়ে জামায়াত নিষিদ্ধের দাবি করতে পারে না: ড. ফয়জুল হক হাসনাবাদ ইউনিয়ন যুবদলের পক্ষ থেকে দেলোয়ার হোসেন দেনিসকে শুভেচ্ছা ও অভিনন্দন গাইবান্ধায় যুবদল নেতার হামলায় নিহত শিবির সভাপতি সাইফুল্লাহ বারীর জানাজা সম্পন্ন, এলাকায় উত্তেজনা সিংগাইরে নিখোঁজের ৬ দিন পর স্কুলছাত্রীর খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য ১২০ বছর বয়সেও জীবিকার সন্ধানে বৃদ্ধ কৃষক নারী ও শিশুদের অধিকার রক্ষায় মোমো নারী ও শিশু কল্যাণ কেন্দ্রের গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত নাথের পেটুয়া ডিগ্রি কলেজে সহকারী অধ্যাপক আব্দুল্লাহ আল বাকি স্যারের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত মায়ের জন্য ওষুধ কিনতে গিয়ে শিশুকে ধর্ষণ, ফার্মেসি মালিক গ্রেপ্তার

উপহার — মোঃ ছালে আহম্মদ

এম.এ.মান্নান.মান্না
  • প্রকাশিত: শুক্রবার, ৭ জুন, ২০২৪
  • ৩২৩ বার পড়া হয়েছে
তুমি সুহাসিনী, সুভাষিনী,
ওগো মোর রুহানি।
কীভাবে করবো বর্ণনা
তুমি যে রূপের অপরূপ ঝর্ণা।
করিতে অবগাহন
অপেক্ষায় আছে কত তৃষিত প্রাণ।
তোমার হরিণী নয়ন,
ভাঙ্গতে পারে ঋষিরও ধ্যান।
তোমার অপরূপ চাহনি,
মোর ক্ষুদ্র জ্ঞানে
কী লিখবো তোমার জীবনী?
আমার চোখে তুমি ফুটন্ত গোলাপ,
হয়তো ভাববে এটি পাগলের প্রলাপ।
সত্যি বলছি তুমি অতি ভাগ্যবতী,
দোয়া করি ভাগ্যে জুটুক পূণ্যবান পতি।
নির্মল চরিত্র তোমার জানি,
সেই জন্য ভাগ্যবতী তোমার জননী।
তোমার সফল জীবনের জন্য
ভাগ্যবান পিতার নিকট রয়েছ অনেক ঋণী।
হৃদয় পটে আঁকা তুমি
শিল্পী জয়নুলের জীবন্ত ছবি,
তোমার জন্যই হয়েছি শুধু কবি।
তুমি নজরুলের হারানো নার্গিস,
সত্যিই তোমাকে করি অনেক মিস।
(উৎসর্গ- উম্মে নাজিরিন রুহানি)
তারিখঃ০৭/০৬/২০২৪ খ্রিঃ
সময়ঃ২:৫৭ মিঃ ( দুপুর)

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট