1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
মনোহরগঞ্জে সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ ঝলম উত্তর ইউনিয়নকে একটি “মডেল ইউনিয়ন” হিসেব গড়তে চান আবদুল মান্নান সুমন মনোহরগঞ্জে জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। মনোহরগঞ্জের লক্ষণপুর ইউনিয়ন পরিষদে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা মনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশের মাধ্যমে ২য় প্রান্তিক মূল্যায়নের ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কৃত নওয়াব ফয়জুন্নেছা কলেজের ২০ কোটি টাকার সম্পদ দখলে ভূমি দস্যুদের উৎসব! মনোহরগঞ্জে ২৪তম ইউএনও হিসেবে রিফাত জাহানের যোগদান মনোহরগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ছাত্রশিবির বর্ণাঢ্য আয়োজনে মনোহরগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মনোহরগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযানে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

সিক্ত অনুতপ্ত আমি– জি জে আফরোজ

এম.এ.মান্নান.মান্না:
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • ১০৪ বার পড়া হয়েছে
চোখের কোটরে সিক্ত অনু দিলাম প্রেম তোমায়,
তুমি শ্রেয়শীর প্রিয়তম বুক পকেটে রেখো আমায়।
কপালের টিপ জুড়ে তোমার আলিঙ্গন বসন্ত বাতাসে
বীভৎস অন্তরে অন্তিম দহনে চির অমর নিঃশ্বাসে।
শূন্যতার চাদরে জড়ানো দেহ, ভাঙা পাঁজরের গান,
তুমিহীনা মরুভূমিতে গোধূলি লুটায় তপ্ত হে প্রাণ।
রক্তিম ক্ষতে লেপ্টে আছে তোমার দেওয়া প্রেম বিষ,
মৃত্যুর ওপারেও প্রতিধ্বনিত হবে চির অহর্নিশ।
কালান্তরের খেয়ায় ভাসি আমি এক একাকী নাবিক,
তোমার ওই দুচোখে হারিয়ে চিনেছি নিজের দিক।
বিলীন হই যদি মহাকালের এই নির্মম মহোৎসবে,
যেনো প্রতিটি ধূলিকণা শুধু তোমাকেই ডেকে যাবে।
মজ্জার গভীরে চুইয়ে পড়ে কৃষ্ণগহ্বরের তীব্র হাহাকার,
তুমিবিনা এক আদিম ব্যাধি, কোনো নিরাময় নেই যার।
পাঁজরের খাঁচায় যেখানে শুকিয়ে গেছে রক্তের শেষ কণা,
সেখানেও খোদাই করা আছে এক নিষিদ্ধ উপাসনা।
মহাকালের জঠরে গলিত লাভার মতো পুড়ছে এই অস্তিত্ব,
ধ্বংসের ওপারে দাঁড়িয়েও আমি খুঁজছি তোমারই কৃতিত্ব।
শূন্যের সাথে শূন্যের যে মৈথুন, যে নিঃশব্দ চিৎকার—
আমি সেই চিতাভস্ম, যেখানে তুমিই একমাত্র অধিকার।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট