1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
সর্বশেষ :
চাটখিলে যৌতুকের দাবিতে স্ত্রী-সন্তানকে পিটিয়ে জখম, অভিযুক্ত স্বামী পলাতক ভূঁইয়ার বাজার হনুফা খাতুন উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত মনোহরগঞ্জ উপজেলা সাংবাদিক সমিতির কক্সবাজার আনন্দ ভ্রমণ ও পথসভা অনুষ্ঠিত ঢাকা মহানগরী উত্তরে যুব বিভাগের পরিচ্ছন্নতা অভিযান সম্পন্ন মনোহরগঞ্জে সড়কে বসছে পশুর হাট-কাঁচা বাজার হাসনাবাদ এ হাকিম দাখিল মাদ্রাসায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত টঙ্গী-আব্দুল্লাহপুর সংযোগ সেতুতে চাঁদাবাজির রাজত্ব: ভোল পাল্টে ফুটপাত নিয়ন্ত্রণে ক্যাসেট শামীম মনোহরগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযানে ৫ মাদকসেবী গ্রেপ্তার শ্রাবণে বাদল নামে –মুক্তা পারভীন লাকসামে জামায়াতের ওয়ার্ড প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

আলীনকিপুর স্কুল অ্যান্ড কলেজে অর্ধবার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক / স্থানীয় প্রতিনিধি:
  • প্রকাশিত: রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ৪৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক / স্থানীয় প্রতিনিধি:

আলীনকিপুর স্কুল অ্যান্ড কলেজে প্রাণবন্ত ও তাৎপর্যপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে অর্ধবার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।

উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের এডহক কমিটির সম্মানিত সভাপতি অধ্যাপক জাহাঙ্গীর আলম। অবিভাবক  সদস্য মতিউর রহমান, শিক্ষক প্রতিনিধি কাজী মাও: আনিসুর রহমান. প্রতিষ্ঠানের অধ্যক্ষ জনাব জহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আয়োজনে স্কুলের সম্মানিত শিক্ষক-শিক্ষিকা এবং বিপুল সংখ্যক অভিভাবক উপস্থিত ছিলেন।

সমাবেশে শিক্ষার্থীদের পড়ালেখার গুণগত মানোন্নয়ন, অর্ধবার্ষিক পরীক্ষার ফলাফল বিশ্লেষণ এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ শিক্ষাজীবনকে আরও সুন্দর ও সমৃদ্ধ করার লক্ষ্যে অভিভাবক ও শিক্ষকদের মধ্যে এক গঠনমূলক আলোচনা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, শিক্ষার্থীদের সার্বিক বিকাশ, নৈতিক শিক্ষা ও সুশিক্ষা নিশ্চিত করতে শুধু বিদ্যালয় নয়, বরং শিক্ষক ও অভিভাবকদের সমন্বিত প্রচেষ্টা অত্যন্ত জরুরি।

অনুষ্ঠান শেষে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ সফল শিক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন জানানো হয়। একই সঙ্গে যাদের ফলাফল কাঙ্ক্ষিত হয়নি, তাদের হতাশ না হয়ে আগামী পরীক্ষার জন্য আরও মনোযোগের সঙ্গে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানানো হয় এবং শুভকামনা জ্ঞাপন করা হয়।

সবশেষে প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফল্য, একাডেমিক উন্নয়ন ও সুষ্ঠু শিক্ষাপরিবেশ বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করে এবং উপস্থিত অভিভাবকদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে সমাবেশের সমাপ্তি ঘোষণা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট