1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
পরিচ্ছন্ন কর্মীদের আবাসন প্রকল্পের মালামাল চুরি, সাব-ঠিকাদার শফিক গ্রেপ্তার কুমিল্লা সাংবাদিক ফোরাম ঢাকা’র নির্বাচন ও সাধারণ সভা অনুষ্ঠিত বাংলাদেশ শারীরিক শিক্ষক সমিতি কুমিল্লা জেলা শাখার উপদেষ্টা নির্বাচিত হওয়ায় অভিনন্দন কুউক চেয়ারম্যানের সাথে মনোহরগঞ্জ উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক সরোয়ার জাহান দোলনের সৌজন্য সাক্ষাৎ কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে মনোহরগঞ্জ উপজেলা বিএনপি নেতার সৌজন্য সাক্ষাৎ মনোহরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত, আহত অন্তত ২০ শারীরিক শিক্ষক সমিতি কুমিল্লা জেলা শাখার কমিটি গঠন। মজিব সভাপতি, আনোয়ার সম্পাদক ও নুরুননবী চৌধুরী সাংগঠনিক নির্বাচিত. মনোহরগঞ্জে শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত মনোহরগঞ্জে জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে শহীদ মনিরের কবর জিয়ারত ও দোয়া মাহফিল ঢাকা-১৫ আসনের জনদুর্ভোগ নিরসনে নাগরিক সমাবেশ ও কার্যক্রম পরিদর্শন করলেন আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান, প্রতিমন্ত্রী মীর শাহে আলম ও ডিএনসিসি প্রশাসক

কুউক চেয়ারম্যানের সাথে মনোহরগঞ্জ উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক সরোয়ার জাহান দোলনের সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা:
  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা:

কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের (কুউক) চেয়ারম্যান জনাব উদবাতুল বারী আবুর সাথে এক সৌজন্য সাক্ষাৎকারে মিলিত হয়েছেন কুমিল্লার বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব ও সাবেক ছাত্রনেতা সরোয়ার জাহান দোলন।

সম্প্রতি কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সরোয়ার জাহান দোলন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এবং মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

 সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ ও আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত এই সাক্ষাৎকালে মনোহরগঞ্জ উপজেলার সার্বিক উন্নয়ন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং জনকল্যাণমূলক বিভিন্ন বিষয়ে দুই নেতার মধ্যে বিস্তারিত আলোচনা হয়। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সরোয়ার জাহান দোলন এলাকার জনগণের বিভিন্ন নাগরিক সুবিধার কথা এবং উন্নয়নমূলক পদক্ষেপের প্রয়োজনীয়তা কুউক চেয়ারম্যানের নিকট তুলে ধরেন। চেয়ারম্যান উদবাতুল বারী আবুও বিষয়গুলো গুরুত্বের সাথে শোনেন এবং এলাকার উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখার আশ্বাস দেন।

স্থানীয় সচেতন মহলের মতে, রাজনৈতিক মতাদর্শগত ভিন্নতা থাকা সত্ত্বেও এলাকার উন্নয়ন এবং জনগণের বৃহত্তর স্বার্থে প্রশাসনের দায়িত্বশীল ব্যক্তি ও মাঠপর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যকার এই ধরণের পারস্পরিক সৌজন্য সাক্ষাৎ একটি সুস্থ, সুন্দর ও ইতিবাচক রাজনৈতিক সংস্কৃতির অনন্য উদাহরণ।

সাক্ষাৎকালে স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। দুই নেতার এই ফলপ্রসূ আলোচনা ও সৌজন্য সাক্ষাৎকে মনোহরগঞ্জ এলাকার সাধারণ মানুষ ও সর্বস্তরের রাজনৈতিক কর্মীরা অত্যন্ত ইতিবাচক হিসেবে দেখছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট