1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
মনোহরগঞ্জে দৈনিক পত্রিকা সরবরাহ পুনরায় চালু হোক পরিচ্ছন্ন কর্মীদের আবাসন প্রকল্পের মালামাল চুরি, সাব-ঠিকাদার শফিক গ্রেপ্তার কুমিল্লা সাংবাদিক ফোরাম ঢাকা’র নির্বাচন ও সাধারণ সভা অনুষ্ঠিত বাংলাদেশ শারীরিক শিক্ষক সমিতি কুমিল্লা জেলা শাখার উপদেষ্টা নির্বাচিত হওয়ায় অভিনন্দন কুউক চেয়ারম্যানের সাথে মনোহরগঞ্জ উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক সরোয়ার জাহান দোলনের সৌজন্য সাক্ষাৎ কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে মনোহরগঞ্জ উপজেলা বিএনপি নেতার সৌজন্য সাক্ষাৎ মনোহরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত, আহত অন্তত ২০ শারীরিক শিক্ষক সমিতি কুমিল্লা জেলা শাখার কমিটি গঠন। মজিব সভাপতি, আনোয়ার সম্পাদক ও নুরুননবী চৌধুরী সাংগঠনিক নির্বাচিত. মনোহরগঞ্জে শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত মনোহরগঞ্জে জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে শহীদ মনিরের কবর জিয়ারত ও দোয়া মাহফিল

রাজধানীর ডেমরায় সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে জামায়াতের ফল উৎসব

ঢাকা প্রতিনিধি:
  • প্রকাশিত: বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ৩৩ বার পড়া হয়েছে

ঢাকা প্রতিনিধি: রাজধানীর ডেমরা পাইটি এলাকার একটি বস্তিভিত্তিক স্কুলে সুবিধাবঞ্চিত ও অসহায় শিক্ষার্থীদের নিয়ে ফল উৎসবের আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ-এর সমাজকল্যাণ বিভাগ। মৌসুমী ফলের পুষ্টিগুণ সম্পর্কে সচেতনতা তৈরি এবং সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটানোর লক্ষ্যে এই ব্যতিক্রমী উৎসবের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের কর্মপরিষদ সদস্য ও সমাজকল্যাণ সম্পাদক জনাব শাহীন আহমদ খান।

মহানগরী মজলিসে শুরা সদস্য ও ৭০ নম্বর ওয়ার্ডের আমীর জনাব দেলোয়ার হোসাইনের সভাপতিত্বে এবং আরিফুল হাসান মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ৭০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী কামারাম মুনির ফুয়াদ এবং বিভাগীয় দায়িত্বশীল আহসান হাবিবসহ স্থানীয় নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে শাহীন আহমদ খান বলেন, “সুবিধাবঞ্চিত ও অসহায় শিশুরা আমাদের সমাজেরই অংশ। তাদের মৌলিক অধিকার ও মানসিক বিকাশের দায়িত্ব আমাদের সবার। ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের সমাজকল্যাণ বিভাগ সব সময় সমাজের অবহেলিত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে আসছে। এই ফল উৎসবের মাধ্যমে আমরা শিশুদের মাঝে আনন্দ ছড়িয়ে দেওয়ার পাশাপাশি তাদের পুষ্টির চাহিদা পূরণে সচেষ্ট হয়েছি।”

সভাপতির বক্তব্যে জনাব দেলোয়ার হোসাইন বলেন, বস্তিভিত্তিক স্কুলের এই কোমলমতি শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে পেরে আমরা আনন্দিত। আগামী দিনেও ডেমরা এলাকার সাধারণ ও অসহায় মানুষের কল্যাণে এই ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

অনুষ্ঠান শেষে উপস্থিত শিক্ষার্থীদের মাঝে আম, কাঁঠাল, লিচুসহ বিভিন্ন ধরনের মৌসুমী ফল বিতরণ করা হয়। ফল পেয়ে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট