1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
মনোহরগঞ্জে দৈনিক পত্রিকা সরবরাহ পুনরায় চালু হোক পরিচ্ছন্ন কর্মীদের আবাসন প্রকল্পের মালামাল চুরি, সাব-ঠিকাদার শফিক গ্রেপ্তার কুমিল্লা সাংবাদিক ফোরাম ঢাকা’র নির্বাচন ও সাধারণ সভা অনুষ্ঠিত বাংলাদেশ শারীরিক শিক্ষক সমিতি কুমিল্লা জেলা শাখার উপদেষ্টা নির্বাচিত হওয়ায় অভিনন্দন কুউক চেয়ারম্যানের সাথে মনোহরগঞ্জ উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক সরোয়ার জাহান দোলনের সৌজন্য সাক্ষাৎ কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে মনোহরগঞ্জ উপজেলা বিএনপি নেতার সৌজন্য সাক্ষাৎ মনোহরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত, আহত অন্তত ২০ শারীরিক শিক্ষক সমিতি কুমিল্লা জেলা শাখার কমিটি গঠন। মজিব সভাপতি, আনোয়ার সম্পাদক ও নুরুননবী চৌধুরী সাংগঠনিক নির্বাচিত. মনোহরগঞ্জে শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত মনোহরগঞ্জে জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে শহীদ মনিরের কবর জিয়ারত ও দোয়া মাহফিল

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের মাসব্যাপী কর্মসূচি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • ৩৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে মাসব্যাপী বিস্তারিত কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ।

আজ মঙ্গলবার (৩০ জুন) সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদের বৈঠক শেষে সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি এই কর্মসূচি ঘোষণা করেন।

এর আগে সকালে মহানগরীর কনফারেন্স রুমে কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর মো. নূরুল ইসলাম বুলবুল এমপির সভাপতিত্বে মহানগরী দক্ষিণের কর্মপরিষদের এক বৈঠক অনুষ্ঠিত হয়।

ঘোষিত মাসব্যাপী কর্মসূচিসমূহ:

  • ১ জুলাই: ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ভবনের মুক্তিযোদ্ধা হলরুমে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহত ও পঙ্গুত্ববরণকারীদের জন্য দোয়া ও আলোচনা সভা।

  • ২ জুলাই: জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের কবর জিয়ারত (বদ্ধভূমি কবরস্থান)।

  • ৩-১০ জুলাই: শহীদ পরিবার ও পঙ্গুত্ববরণকারীদের সঙ্গে সাক্ষাৎ এবং তাদের সাক্ষাৎকার গ্রহণ (ভিডিও রেকর্ড)।

  • ১১-১৫ জুলাই: আগস্ট গণঅভ্যুত্থানের মূল উদ্দেশ্য ও গণভোটের গণরায় বাস্তবায়নের লক্ষ্যে সেমিনার/সিম্পোজিয়াম।

  • ১৬ জুলাই: শহীদ আবু সাঈদের স্মরণে আলোচনা সভা।

  • ১৮-২২ জুলাই: সাংগঠনিক থানায় থানায় জুলাই আন্দোলনের ডকুমেন্টারি প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

  • ২৩-৩০ জুলাই: এতিমদের মাঝে খাবার বিতরণ, মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচি।

  • ৩১ জুলাই: মসজিদ ও ধর্মীয় প্রতিষ্ঠানে দোয়া অনুষ্ঠান।

  • ১ আগস্ট: শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সঙ্গে মহানগরীর উদ্যোগে মতবিনিময় সভা।

  • ২-৪ আগস্ট: শাহাদতবরণের স্পটভিত্তিক (যাত্রাবাড়ী, চানখারপুল ও সায়েন্সল্যাব) সমাবেশ।

  • ৫ আগস্ট: মহানগরীর উদ্যোগে গণমিছিল।

এছাড়াও মহানগরীর কালচারাল বিভাগের উদ্যোগে ৩ দিনব্যাপী নাট্য উৎসব অনুষ্ঠিত হবে এবং প্রচার বিভাগের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানের বিশেষ বুলেটিন প্রকাশিত হবে।

উক্ত কর্মপরিষদ বৈঠকে আরও উপস্থিত ছিলেন সংগঠনের নেতৃবৃন্দ যথাক্রমে— আব্দুস সবুর ফকির, এডভোকেট ড. হেলাল উদ্দিন, ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি, মুহাম্মদ দেলাওয়ার হোসেন, মোহাম্মদ কামাল হোসেন এমপি, ড. আব্দুল মান্নান, মো. শামছুর রহমান, ইঞ্জিনিয়ার শেখ আল আমিন, মাওলানা ফরিদুল ইসলাম, এডভোকেট এস. এম. কামাল উদ্দিন, অধ্যাপক নুর নবী মানিক, আব্দুস সালাম, ডা. আতিয়ার রহমান, সৈয়দ জয়নুল আবেদীন এমপি, শেখ শরীফ উদ্দিন আহমেদ, ড. মোবারক হোসেন, আমিনুর রহমান, আবদুর রহমান, কামরুল আহসান হাসান, সৈয়দ সিরাজুল হক, আবদুল হাই, শাহীন আহমেদ খান এবং হাফেজ রাশেদুল ইসলাম এমপি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট