1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
সর্বশেষ :
মনোহরগঞ্জে দৈনিক পত্রিকা সরবরাহ পুনরায় চালু হোক পরিচ্ছন্ন কর্মীদের আবাসন প্রকল্পের মালামাল চুরি, সাব-ঠিকাদার শফিক গ্রেপ্তার কুমিল্লা সাংবাদিক ফোরাম ঢাকা’র নির্বাচন ও সাধারণ সভা অনুষ্ঠিত বাংলাদেশ শারীরিক শিক্ষক সমিতি কুমিল্লা জেলা শাখার উপদেষ্টা নির্বাচিত হওয়ায় অভিনন্দন কুউক চেয়ারম্যানের সাথে মনোহরগঞ্জ উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক সরোয়ার জাহান দোলনের সৌজন্য সাক্ষাৎ কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে মনোহরগঞ্জ উপজেলা বিএনপি নেতার সৌজন্য সাক্ষাৎ মনোহরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত, আহত অন্তত ২০ শারীরিক শিক্ষক সমিতি কুমিল্লা জেলা শাখার কমিটি গঠন। মজিব সভাপতি, আনোয়ার সম্পাদক ও নুরুননবী চৌধুরী সাংগঠনিক নির্বাচিত. মনোহরগঞ্জে শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত মনোহরগঞ্জে জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে শহীদ মনিরের কবর জিয়ারত ও দোয়া মাহফিল

জাতীয় সংসদে মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে মনোহরগঞ্জের শিক্ষক ও শিক্ষার্থীদের সৌজন্য সাক্ষাৎ

সংসদ ভবন, ঢাকা:
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • ২৯ বার পড়া হয়েছে

সংসদ ভবন, ঢাকা:

জাতীয় সংসদ ভবন পরিদর্শন ও গণতান্ত্রিক কার্যক্রম সম্পর্কে প্রত্যক্ষ অভিজ্ঞতা অর্জনের অংশ হিসেবে গত ২৮শে জুন (রবিবার) মহান জাতীয় সংসদে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার বিভিন্ন স্কুল ও কলেজের সম্মানিত শিক্ষক এবং শিক্ষার্থীবৃন্দ।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) সংসদীয় আসনের মাননীয় সংসদ সদস্য ও জননেতা জনাব মো. আবুল কালাম এমপি মহোদয়। তাঁর বিশেষ উদ্যোগে ও আন্তরিকতায় মনোহরগঞ্জের এই শিক্ষক-শিক্ষার্থী প্রতিনিধিদলটি জাতীয় সংসদ পরিদর্শনের সুযোগ পায়।

সৌজন্য সাক্ষাৎকালে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক পরামর্শ দেন। তিনি শিক্ষার্থীদের মন দিয়ে পড়াশোনা করে আগামী দিনে দেশ ও জাতির কল্যাণে কাজ করার এবং যোগ্য নাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান।

দেশের সর্বোচ্চ আইনসভা ও এর কার্যপ্রণালী নিজ চোখে দেখা এবং দেশের সরকার প্রধানের সাথে সরাসরি সাক্ষাতের এই সুযোগ পেয়ে শিক্ষক ও শিক্ষার্থীরা অত্যন্ত আনন্দিত ও উদ্বেলিত।

সংশ্লিষ্টরা মনে করছেন, দেশের সর্বোচ্চ আইনসভা সম্পর্কে শিক্ষার্থীদের আগ্রহ ও সচেতনতা বৃদ্ধি এবং গণতান্ত্রিক মূল্যবোধের চর্চায় এই সৌজন্য সাক্ষাৎ ও পরিদর্শন একটি স্মরণীয় অধ্যায় হয়ে থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট