1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:১২ অপরাহ্ন
সর্বশেষ :
লাকসামে জমিরিয়া নাছিরুল উলুম মাদরাসার ইফতার মাহফিল অনুষ্ঠিত মনোহরগঞ্জে খলিলুর রহমান ও সালেহা ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ উন্নয়ন কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল মনোহরগঞ্জে কেউ মাফিয়া হতে চাইলে মুলার মতো তুলে ফেলবো – আবুল কালাম এমপি সন্ধ্যায় এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হবে মির্জা আব্বাসকে শুভ জন্মদিন কবি ও গবেষক এনাম আনন্দ সংসদের প্রথম অধিবেশন আজ মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের ২০২৬–২০২৭ কার্যকালের নতুন কমিটি ঘোষণা। সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিন (CIP), সাধারণ সম্পাদক মাঈন উদ্দিন সোহাগ। জসিম উদ্দিন সিআইপি মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের সভাপতি নির্বাচিত মনোহরগঞ্জে দুর্ধর্ষ দুই ডাকাত গ্রেপ্তার

লাকসামে জমিরিয়া নাছিরুল উলুম মাদরাসার ইফতার মাহফিল অনুষ্ঠিত

মনোহরগঞ্জ কুমিল্লা সংবাদদাতা:
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
  • ৩২ বার পড়া হয়েছে

কুমিল্লার লাকসামে জমিরিয়া নাছিরুল উলুম মাদরাসার উদ্যোগে বিশিষ্ট ব্যক্তি ও আলেম ওলামাদের সম্মানে ইফতার মাহফিল এবং হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান অনুষ্ঠিত হয়েছে। সোমবার লাকসামের বাইপাসে অবস্থিত মাদরাসায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদরাসা প্রতিষ্ঠাতা ও নাসির উদ্দিন ফাউন্ডেশনের চেয়ারম্যান, আলহাজ্ব নাছির উদ্দিন মজুমদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাকসাম পৌরসভার সাবেক মেয়র মফিজুর রহমান।
প্রধান অতিথি বলেন আমার লক্ষ হচ্ছে মানুষকে সেবা দেয়া, এই সেবার মাধ্যমে যেন নাজাতের ব্যবস্থা হয় সেলক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি।
মাদরাসার মুহতামিম হাফেজ মোহাম্মদ উল্লাহর সভাপতিত্বে ইফতার মাহফিলে আরো বক্তব্য রাখেন কুমিল্লা নারী ও শিশু ট্রাইব্যুনালের পিপি এডভোকেট বদিউল আলম সুজন, লাকসাম পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক, লাকসাম উপজেলা হেফাজতে ইসলামের সভাপতি হাফেজ মাওলানা আবু ইউসুফ, মাইনুল হক মিঠুসহসহ অভিভাবক ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। ইফতার মাহফিলে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট