1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
সংসদের প্রথম অধিবেশন আজ মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের ২০২৬–২০২৭ কার্যকালের নতুন কমিটি ঘোষণা। সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিন (CIP), সাধারণ সম্পাদক মাঈন উদ্দিন সোহাগ। জসিম উদ্দিন সিআইপি মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের সভাপতি নির্বাচিত মনোহরগঞ্জে দুর্ধর্ষ দুই ডাকাত গ্রেপ্তার উত্তরায় ছায়াকুঞ্জ কল্যান সমিতির ইফতার মাহফিল নাছির উদ্দীন ফাউন্ডেশনের রওনাকে রমজান প্রতিযোগিতার পুরস্কার বিতরণ জামায়াত নেতা ডা. তাহের ও রফিকুল ইসলামের ভোটের ফল চ্যালেঞ্জ মোটরসাইকেলে তেল না দেওয়ায় বাগবিতণ্ডা, যুবককে পিটিয়ে হত্যা লাকসামে শ্রমিককে বেঁধে মারধরের অভিযোগ, ছাত্রদল আহ্বায়কসহ ৩ জনের বিরুদ্ধে মামলা উত্তরা ৭ নম্বর সেক্টর কল্যাণ সমিতির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল

প্রথমবার প্রার্থী হয়েই জয়ী কালাম, মন্ত্রীসভায় দেখতে চান এলাকাবাসী…

এম,নুরুননবী চৌধুরী সেলিম, স্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত: সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৮৪ বার পড়া হয়েছে

এম,নুরুননবী চৌধুরী সেলিম, স্টাফ রিপোর্টার: কুমিল্লা-৯ আসনে বিপুল ভোটে জয় পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির শিল্পবিষয়ক সম্পাদক ও লাকসাম উপজেলার সভাপতি মো. আবুল কালাম। লাকসাম-মনোহরগঞ্জর এ আসনটিতে জনপ্রিয়তা ও দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতাকে পুঁজি করে প্রথমবার প্রার্থী হয়েই ভূমিধস জয় পেয়েছেন মোঃ আবুল কালাম এমনটাই মনে করছেন স্থানীয় নেতাকর্মীরা।

জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, লাকসাম-মনোহরগঞ্জ উপজেলা নিয়ে গঠিত কুমিল্লা-৯ আসনে মোট ভোটার ৪,৭৮,৫৩৫জন। ভোটগ্রহণ শেষে আবুল কালাম ধানের শীষ প্রতীকে ১ লাখ ৭০ হাজার ৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের সেক্রেটারি ছৈয়দ এ কে এম সরওয়ার উদ্দীন ছিদ্দীকি দাঁড়িপাল্লা প্রতীকে ১ লাখ ১৮ হাজার ৯৬১ ভোট পেয়েছেন। এই আসনটি টার্গেট ছিল জামায়াতের। কিন্তু শেষ পর্যন্ত ভালো ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন আবুল কালাম।

স্থানীয়দের ভাষায়, ‘এ আসনে তার জনপ্রিয়তা আকাশচুম্বী। তিনি হাঁটলে মিছিল, বসলে জনসভা’ সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যার প্রতিফলন দেখা গেছে প্রতিটি পথসভায় জনসমাগমে।

স্থানীয় বিএনপি নেতাকর্মী, সাধারণ ভোটার ও রাজনৈতিক বিশ্লেষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, আবুল কালামের এ জয়ের পেছনে তার উন্নয়ন-ইমেজ। এমপি নির্বাচিত হওয়ার আগেই নিজের অর্থায়নে স্কুল- কলেজ, পলিটেকনিক, মাদরাসা, মসজিদ প্রতিষ্ঠা করেন। পাশাপাশি নিজের প্রতিষ্ঠানে অনেক মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছেন।

এ আসনের বিএনপি ও অঙ্গ সংগঠনের বেশ কয়েকজন নেতাকর্মী জানান, লাকসাম-মনোহরগঞ্জ উপজেলায় দীর্ঘ ২৬ বছর ধরে অত্যন্ত শৃঙ্খলার মধ্য দিয়ে দলের সাংগঠনিক দায়িত্ব পালন করেছেন আবুল কালাম। দলের দুর্দিনে স্বৈরাচারবিরোধী আন্দোলন-সংগ্রামে ছিলেন সোচ্চার। গত ৫ আগস্টের পর থেকে নির্বাচনমুখী তৎপরতা জোরদার করার পাশাপাশি তিনি সর্বস্তরের বিএনপি নেতাকর্মীদের সঙ্গে নিয়ে দলীয়, সাংগঠনিক ও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অংশ নিয়েছেন।

এ জয়কে তারা তার প্রাপ্য বলে দাবি করছেন তারা পাশাপাশি তারেক রহমানের কাছে স্থানীয়দের আবেদন দুঃসময়ের আবুল কালামকে মন্ত্রীসভায় অন্তর্ভুক্ত করার।

নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে নবনির্বাচিত আবুল কালাম বলেন, যারা আমার জন্য দিনরাত পরিশ্রম করেছেন, আমি তাদের সবার প্রতি চিরকৃতজ্ঞ। আপনারা কয়েকদিন ধরে যে ত্যাগ স্বীকার করেছেন, আমি আগামী পাঁচ বছর কাজের মাধ্যমে তার প্রতিদান দেব। লাকসাম -মনোহরগঞ্জ উপজেলার সব সমস্যা সমাধানে আমার প্রচেষ্টা অব্যাহত থাকবে।

এদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকাকালীন সময়েই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলে যোগ দিয়ে রাজনীতিতে আসেন আবুল কালাম। বিগত আওয়ামী শাসন আমলে ৫৬ টির অধিক মামলার শিকার হন তিনি। কয়েকবার কারাভোগও করেন আবুল কালাম।

২০১৮সালের নির্বাচনের আগে গোয়েন্দা সংস্থা কতৃক গুমের শিকার হন সাবেক এ ছাত্রনেতা। ছিলেন আয়না ঘরেও। রাজনীতির পাশাপাশি আবুল কালাম দেশের শীর্ষস্থানীয় চৈতি গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর তিনি। পাশাপাশি ব্যবসায়ী সংগঠন বিজিএমইএ এর সম্মিলিত পরিষদের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন-বিটিএমএ এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট