1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
সোমবার, ২৫ মে ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
আধুনিক নাথেরপেটুয়া ইউনিয়ন গড়তে চান সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হুমায়ুন কবির ভূঁইয়া লাকসামে শিক্ষা প্রতিষ্ঠানের ১০ কোটি টাকার ফেরত যাচ্ছে নাঙ্গলকোটে পদযাত্রায় আমরা সরকারের কাছে ‘জাস্টিস কার্ড’ চাই- হাসনাত আব্দুল্লাহ এমপি মনোহরগঞ্জ হাজীপুরা বালিকা দাখিল মাদরাসার কৃতি শিক্ষার্থী সংবর্ধনা প্রদান লাকসামে এনসিপি’র পথসভা ও যোগদান অনুষ্ঠিত গরু চোর সন্দেহে লালমাইয়ে যুবদল নেতাসহ ৩ জনকে ল্যাম্পপোস্টে বেঁধে গণপিটুনি, ভিডিও ভাইরাল চুয়াডাঙ্গায় কিশোরীকে ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগে গ্রেপ্তার ৩ রামিসা হত্যা ও ধর্ষণ মামলার চার্জশিট সংক্ষিপ্ত সময়ে দাখিলের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর বিচার বিভাগের স্বাধীনতা কেড়ে নিয়েছে বিএনপি : হাসনাত আবদুল্লাহ মনোহরগঞ্জে বি-স্ট্রং প্রকল্পের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত

রাজধানীতে জামায়াতের ব্যতিক্রমী বৈশাখী শোভাযাত্রা

অনলাইন ডেস্ক:
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
  • ১৩১ বার পড়া হয়েছে

বাংলা নববর্ষকে ঘিরে রাজধানী ঢাকায় ভিন্নধর্মী আয়োজনে বৈশাখী শোভাযাত্রা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দেশীয় সংস্কৃতিকে সামনে রেখে আয়োজিত এ শোভাযাত্রা উৎসবের দিনে আলাদা মাত্রা যোগ করে।

মঙ্গলবার ‘দেশীয় সাংস্কৃতিক সংসদ’-এর ব্যানারে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে রমনা পার্কে গিয়ে শেষ হয়। এতে নারী, শিশু ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য।

শোভাযাত্রার অন্যতম আকর্ষণ ছিল গ্রামীণ বাংলার ঐতিহ্যবাহী উপকরণের প্রদর্শনী। অংশগ্রহণকারীরা মাছ ধরার পলো, ঢেঁকি, খেওয়া জাল, কুলাসহ নানা লোকজ উপকরণ বহন করেন। পাশাপাশি বাঙালি ঐতিহ্যবাহী পোশাকে সজ্জিত শিশুদের উপস্থিতি দর্শনার্থীদের নজর কাড়ে।

আয়োজনজুড়ে দেশাত্মবোধক গান, জারি, সারি ও ভাটিয়ালি পরিবেশনার মাধ্যমে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। লোকসংগীতের সুরে শোভাযাত্রাটি প্রাণবন্ত হয়ে ওঠে।

শোভাযাত্রার আগে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা দেশীয় সংস্কৃতির চর্চা ও সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, পশ্চিমা ও ভিনদেশি সংস্কৃতির প্রভাব মোকাবিলায় সচেতন উদ্যোগ প্রয়োজন।

একই সঙ্গে বক্তারা হারিয়ে যেতে বসা ঐতিহ্য পুনরুদ্ধারে সরকারের সক্রিয় ভূমিকার আহ্বান জানান এবং বাঙালির নিজস্ব সংস্কৃতি ও চেতনাকে জাগ্রত করার ওপর জোর দেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট