1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
মনোহরগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মনোহরগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির চাল আত্মসাতের অভিযোগে ডিলারের বিরুদ্ধে বিক্ষোভ, লাইসেন্স বাতিলের দাবি কুমিল্লা-চাঁদপুর মহাসড়কে সড়ক দুর্ঘটনায় আহত ৪ লাকসামে জমিরিয়া নাছিরুল উলুম মাদরাসার ইফতার মাহফিল অনুষ্ঠিত মনোহরগঞ্জে খলিলুর রহমান ও সালেহা ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ উন্নয়ন কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল মনোহরগঞ্জে কেউ মাফিয়া হতে চাইলে মুলার মতো তুলে ফেলবো – আবুল কালাম এমপি সন্ধ্যায় এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হবে মির্জা আব্বাসকে শুভ জন্মদিন কবি ও গবেষক এনাম আনন্দ সংসদের প্রথম অধিবেশন আজ

ছাত্রদল নেতার ছুরিকাঘাতে নারী ব্যবসায়ী নিহত

মো: আজিজুল হক, গাজীপুর মহানগর:
  • প্রকাশিত: শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬
  • ১০১ বার পড়া হয়েছে

পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে একই এলাকার মুদি দোকানদার নজরুল ইসলাম ও তার ছেলে আশিকের সাথে রানীর কথা কাটাকাটি হয়। একপর্যায়ে নজরুলের ছেলে আশিক (২২) ছুরি নিয়ে রানীর ওপর হামলা চালান। এ সময় রানীর ছেলে হৃদয় মাকে রক্ষা করতে এগিয়ে গেলে তাকেও ছুরিকাঘাত করা হয়।গাজীপুর মহানগরের গাছা থানাধীন ৩৫ নম্বর ওয়ার্ডের দুলাল মার্কেটে পাওনা টাকা সংক্রান্ত বিরোধের জেরে ছাত্রদল নেতার ছুরিকাঘাতে রানী ফ্যাশন গ্যালারির মালিক রানী (৪৫) নিহত হয়েছেন।শনিবার (৩১ জানুয়ারি) সকাল আনুমানিক ১১টার দিকে এ ঘটনা ঘটে। এতে নিহত রানীর ছেলে হৃদয়ও ছুরির আঘাতে আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয়রা জানান, নিহত রানী স্বামী পরিত্যক্তা ছিলেন। তিনি কাপড়ের ব্যবসার পাশাপাশি সুদের ভিত্তিতে টাকা লেনদেন করতেন। পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে একই এলাকার মুদি দোকানদার নজরুল ইসলাম ও তার ছেলে আশিকের সাথে রানীর কথা কাটাকাটি হয়। একপর্যায়ে নজরুলের ছেলে আশিক (২২) ছুরি নিয়ে রানীর ওপর হামলা চালান। এ সময় রানীর ছেলে হৃদয় মাকে রক্ষা করতে এগিয়ে গেলে তাকেও ছুরিকাঘাত করা হয়। উপর্যুপরি ছুরিকাঘাতে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা মা ও ছেলেকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে আজ দুপুর আনুমানিক ১টার দিকে কর্তব্যরত চিকিৎসক রানীকে মৃত ঘোষণা করেন। আহত হৃদয় বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় ও রাজনৈতিক সূত্রে জানা যায়, অভিযুক্ত আশিক গাজীপুর মহানগর গাছা থানার ৩৫ নম্বর ওয়ার্ড ছাত্রদলের গত কমিটির সাধারণ সম্পাদক ছিলেন।

মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক মোমিন উদ্দিন বলেন, ‘আশিক আমাদের সাথে ছাত্র রাজনীতি করত। সে বিগত কমিটির ৩৫ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক ছিল।’

ঘটনার খবর পেয়ে গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে এবং এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট