1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
সর্বশেষ :
মনোহরগঞ্জে দৈনিক পত্রিকা সরবরাহ পুনরায় চালু হোক পরিচ্ছন্ন কর্মীদের আবাসন প্রকল্পের মালামাল চুরি, সাব-ঠিকাদার শফিক গ্রেপ্তার কুমিল্লা সাংবাদিক ফোরাম ঢাকা’র নির্বাচন ও সাধারণ সভা অনুষ্ঠিত বাংলাদেশ শারীরিক শিক্ষক সমিতি কুমিল্লা জেলা শাখার উপদেষ্টা নির্বাচিত হওয়ায় অভিনন্দন কুউক চেয়ারম্যানের সাথে মনোহরগঞ্জ উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক সরোয়ার জাহান দোলনের সৌজন্য সাক্ষাৎ কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে মনোহরগঞ্জ উপজেলা বিএনপি নেতার সৌজন্য সাক্ষাৎ মনোহরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত, আহত অন্তত ২০ শারীরিক শিক্ষক সমিতি কুমিল্লা জেলা শাখার কমিটি গঠন। মজিব সভাপতি, আনোয়ার সম্পাদক ও নুরুননবী চৌধুরী সাংগঠনিক নির্বাচিত. মনোহরগঞ্জে শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত মনোহরগঞ্জে জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে শহীদ মনিরের কবর জিয়ারত ও দোয়া মাহফিল

তুমিহীন বীভৎসতা –সারোয়ার মাহিন

এম.এ.মান্নান.মান্না:
  • প্রকাশিত: সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬
  • ২৪৩ বার পড়া হয়েছে
‎তোমার অনুপস্থিতিতে
‎আমি কারো নাম ধরে ডাকি না
‎কাউকে প্রয়োজন হওয়ারও
‎ প্রয়োজন বোধ করিনা।
‎আমি অন্য কাউকে খুঁজি না।
‎কারণ পৃথিবীর কোনকিছু দিয়ে
‎সব শূন্যতা পূরণ হলেও
‎তোমার শূন্যতা পূরণ করা সম্ভব নয়।
‎শূন্যতা এলে
‎কারও নাম ধরে ডাক দিই না,
‎কারও ছায়ায় নিজেকে লুকাই না।
‎এই শহরে হাজার মুখ,
‎তবু আমার চোখ শুধু
‎তোমাকেই খোঁজে না—
‎বরং তোমার জন্য
‎অপেক্ষা করতে শেখে।
‎তুমি না থাকলে
‎দিনগুলো একটু ধীর হয়ে যায়,
‎রাতগুলো লম্বা হয়,
‎তবু আমি তাড়াহুড়া করি না।
‎কারণ তাড়াহুড়া করলে
‎ভুল মানুষ এসে বসে,
‎আর আমি ভুল চাই না।
‎চিন্তা কইরো না—
‎আমার একাকীত্বে
‎কারও জায়গা নেই।
‎এখানে শুধু ‎তোমার জন্য রাখা
‎একটা খালি সময় আছে,
‎একটা নীরব চেয়ার,
‎একটা অটুট বিশ্বাস।
‎আমি জানি ‎ভালোবাসা মানে
‎বিকল্প খোঁজা নয়,
‎ভালোবাসা মানে‎ অপেক্ষা করা।
‎‎তাই কেউ এলে
‎আমি দরজা খুলে দিই না,
‎হাসিও দিই না।
‎আমি শুধু জানালায় দাঁড়িয়ে
‎আকাশের দিকে তাকিয়ে থাকি—
‎এই বুঝি তুমি এলে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট