1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
সর্বশেষ :
নাছির উদ্দীন ফাউন্ডেশনের রওনাকে রমজান প্রতিযোগিতার পুরস্কার বিতরণ জামায়াত নেতা ডা. তাহের ও রফিকুল ইসলামের ভোটের ফল চ্যালেঞ্জ মোটরসাইকেলে তেল না দেওয়ায় বাগবিতণ্ডা, যুবককে পিটিয়ে হত্যা লাকসামে শ্রমিককে বেঁধে মারধরের অভিযোগ, ছাত্রদল আহ্বায়কসহ ৩ জনের বিরুদ্ধে মামলা উত্তরা ৭ নম্বর সেক্টর কল্যাণ সমিতির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল মনোহরগঞ্জ প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত উত্তরায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে নারী-শিশুসহ দগ্ধ ১০ কবি মাহমুদুল হাসান নিজামী আমাদের মাঝে আর নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রংপুর মেডিকেলে হার্ট অ্যাটাকে ইন্তেকাল করেছেন। মানবিক রায়হানের প্রতারণায় নিঃস্ব একটি পরিবার ইউরোপ নেয়ার কথা বলে ১২ লাখ টাকা আত্মসাৎ কর্মচারীর ছুরিকাঘাতে প্রাণ গেল ইসলামী বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় প্রধানের

বাংলাদেশকে সমৃদ্ধশালী করতে গণভোটে ‘হ্যাঁ’ দিন : শিল্প উপদেষ্টা

অনলাইন ডেস্ক:
  • প্রকাশিত: শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬
  • ১১১ বার পড়া হয়েছে

অন্তর্বর্তীকালীন সরকারের শিল্প মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, যারা বাংলাদেশকে বদলাতে চান, সমৃদ্ধশালী হিসেবে দেখতে চান, আসুন সবাই মিলে গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে অবস্থান নিন।

শুক্রবার সকালে বান্দরবান ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ প্রচারণা সভায় তিনি এসব কথা বলেন।

আদিলুর রহমান বলেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে দুটি ভোট দিতে হবে। একটি ভোটে ৫ বছরের জন্য আপনাদের পছন্দমতো প্রতিনিধি নির্বাচন, আরেকটি ভোট হবে আগামী ১০০ বছরের জন্য বাংলাদেশের গতি নির্ধারণ ও ফ্যাসিবাদমুক্ত চলার পথ।

অনুষ্ঠানে বান্দরবান জেলা প্রশাসনের আয়োজনে সমাবেশে স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী, জেলা প্রশাসক শামীম আরা রিনি এবং পুলিশ সুপার আবদুর রহমান বক্তব্য রাখেন।

সমাবেশে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা এবং শিক্ষক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এর আগে, শুক্রবার সকালে শিল্প উপদেষ্টা এবং স্থানীয় সরকার বিভাগের সচিব বান্দরবান জেলা সদরে অবস্থিত জুলাই শহিদ স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। পরে তারা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন ভূ- উপরিস্থিত পানি শোধনাগার এবং পৌর পানি সরবরাহ লাইন স্থাপন কার্যক্রম এবং এলজিইডি বাস্তবায়িত সদর উপজেলা পরিষদ কমপ্লেক্স পরিদর্শন করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট