1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে মনোহরগঞ্জে জামায়াতের গণমিছিল ও সমাবেশ ছাত্রদলের হামলায় জকসু ভিপিসহ শিবির-ছাত্রশক্তির বেশ কয়েকজন আহত মির্জাপুর পূর্ব ৮নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে সামাজিক অবক্ষয় রোধে জরুরি পরামর্শ সভা ভ্রমণ কাহিনী: পদ্মা পারে আনন্দ ভ্রমণ –আব্দুস সাত্তার সুমন সময় –মুক্তা পারভীন কক্সবাজার ইনানী বিচে ‘কুমিল্লা কবি পরিষদ’-এর আনন্দ ভ্রমণ ও সম্মাননা স্মারক বিতরণ পাবনার মোঃ হাবিবুর রহমান (শুভ)-কে শতরূপা মানবিক উন্নয়ন ফাউন্ডেশনের চিকিৎসা সহায়তা ইলোরা আন্তর্জাতিক সাহিত্য কাননের উদ্যোগে ‘বর্ষার কবিতা পাঠ ও আলোচনা অনুষ্ঠান’ অনুষ্ঠিত আলীনকিপুর স্কুল অ্যান্ড কলেজে অর্ধবার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত কৃষিমন্ত্রীকে বিএফএ’র নবনির্বাচিত কমিটির ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময়

মোংলায় নৌবাহিনী ও কোস্ট গার্ডের যুদ্ধজাহাজ উন্মুক্ত

অনলাইন ডেস্ক:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ১০৭ বার পড়া হয়েছে

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে মোংলায় বাংলাদেশ নৌবাহিনী ও কোস্ট গার্ডের যুদ্ধজাহাজ সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত রাখা হয়।

নৌবাহিনী ও কোস্ট গার্ড পৃথক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, দিবসটি উপলক্ষে নৌবাহিনীর দিগরাজ নেভাল জেটিতে যুদ্ধজাহাজ বিএনএস আবু বকর এবং কোস্ট গার্ড পশ্চিম জোন সদর দপ্তর জেটিতে বিসিজিএস কামরুজ্জামান সর্বসাধারণের জন্য উন্মুক্ত রাখা হয়।

বুধবার দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নির্ধারিত সময়ে এসব যুদ্ধজাহাজ পরিদর্শনের সুযোগ পেয়ে বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ সেখানে ভিড় করেন।

পরিদর্শনকালে নৌবাহিনী ও কোস্ট গার্ডের সদস্যরা আগত দর্শনার্থীদের জাহাজগুলোর সক্ষমতা, আধুনিক প্রযুক্তি এবং অপারেশনাল কার্যক্রম সম্পর্কে ধারণা দেন। এতে দর্শনার্থীরা দেশের সমুদ্র নিরাপত্তা ও প্রতিরক্ষা ব্যবস্থায় এসব জাহাজের গুরুত্বপূর্ণ ভূমিকা সম্পর্কে প্রত্যক্ষ ধারণা লাভ করেন।

যুদ্ধজাহাজ পরিদর্শনের সুযোগ পেয়ে সাধারণ মানুষ উচ্ছ্বাস প্রকাশ করেন এবং এটিকে এক ভিন্নধর্মী অভিজ্ঞতা হিসেবে উল্লেখ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট