1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
মনোহরগঞ্জে কেউ মাফিয়া হতে চাইলে মুলার মতো তুলে ফেলবো – আবুল কালাম এমপি সন্ধ্যায় এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হবে মির্জা আব্বাসকে শুভ জন্মদিন কবি ও গবেষক এনাম আনন্দ সংসদের প্রথম অধিবেশন আজ মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের ২০২৬–২০২৭ কার্যকালের নতুন কমিটি ঘোষণা। সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিন (CIP), সাধারণ সম্পাদক মাঈন উদ্দিন সোহাগ। জসিম উদ্দিন সিআইপি মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের সভাপতি নির্বাচিত মনোহরগঞ্জে দুর্ধর্ষ দুই ডাকাত গ্রেপ্তার উত্তরায় ছায়াকুঞ্জ কল্যান সমিতির ইফতার মাহফিল নাছির উদ্দীন ফাউন্ডেশনের রওনাকে রমজান প্রতিযোগিতার পুরস্কার বিতরণ জামায়াত নেতা ডা. তাহের ও রফিকুল ইসলামের ভোটের ফল চ্যালেঞ্জ

মেহনতির ন্যায্য আলোচ্য’ —রেশমা বেগম

এম.এ.মান্নান.মান্না:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬
  • ১৪০ বার পড়া হয়েছে
শ্রমজীবী মেহনতির মৌলিক অধিকার
স্পর্শকাতর,অনুভূতির প্রগাঢ়
তপ্ত মরু-অঞ্চল—
শ্রম বিনিয়োগের ফলশ্রুতিতে জীবনধারা
আনুষাঙ্গিক গতিপথে নিত্য প্রবাহমান।
খেটে খাওয়া জনগোষ্ঠীর ‘যাপিত জীবন’
মূল স্রোতের ধারায় নিষ্প্রভ তলানিতে,
নৈমিত্তিক আহার জোগাড় যাদের
প্রাণান্তকর শ্রমের — পরিণামে পণ্ডশ্রম।
তাদেরই পিঠে ঘাত প্রতিঘাতে সচেষ্ট
সমাজের বৃত্তবান,ক্ষমতাধর সুধীমহল–
কথার রঙ্গমালা,মঞ্চ কাঁপানো ভাষ্যচিত্র
রীতি রেওয়াজের প্রচলিত মোক্ষম সন্ধি।
ক্ষমতার পালাবদল,নীতির সংস্করণ–
আবহমান থেকে গঠন তন্ত্রের বিন্যাস
করণীয় অঙ্গ–
পশ্চাৎ পদ জনস্রোতের ভাগ্য অনমনীয়
অমানিশার খোলা আকাশ আপন নিবাস।
চাওয়া পাওয়ার হিসেব কাল্পনিক জীবাশ্ম
কালের মেরুকরণে নিক্ষিপ্ত মৌলিক চাহিদা –
শ্রমজীবী মেহনতি মানুষের আত্ম হাহাকার’
শিশুশ্রম,নারী শ্রমের সামঞ্জস্যপূর্ণ সময়,
ন্যায্য পাওনার নিবন্ধনী অবশ্যাম্ভী।
বাঁচানো অনিবার্য কর্তব্য অর্থনৈতিক
চাকার মূল জনগোষ্ঠীকে।
লেখাটির সর্বস্বত্ব
সংরক্ষিত গুগলে,
ঢাকা, বাংলাদেশ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট