1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ :
মনোহরগঞ্জে দৈনিক পত্রিকা সরবরাহ পুনরায় চালু হোক পরিচ্ছন্ন কর্মীদের আবাসন প্রকল্পের মালামাল চুরি, সাব-ঠিকাদার শফিক গ্রেপ্তার কুমিল্লা সাংবাদিক ফোরাম ঢাকা’র নির্বাচন ও সাধারণ সভা অনুষ্ঠিত বাংলাদেশ শারীরিক শিক্ষক সমিতি কুমিল্লা জেলা শাখার উপদেষ্টা নির্বাচিত হওয়ায় অভিনন্দন কুউক চেয়ারম্যানের সাথে মনোহরগঞ্জ উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক সরোয়ার জাহান দোলনের সৌজন্য সাক্ষাৎ কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে মনোহরগঞ্জ উপজেলা বিএনপি নেতার সৌজন্য সাক্ষাৎ মনোহরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত, আহত অন্তত ২০ শারীরিক শিক্ষক সমিতি কুমিল্লা জেলা শাখার কমিটি গঠন। মজিব সভাপতি, আনোয়ার সম্পাদক ও নুরুননবী চৌধুরী সাংগঠনিক নির্বাচিত. মনোহরগঞ্জে শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত মনোহরগঞ্জে জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে শহীদ মনিরের কবর জিয়ারত ও দোয়া মাহফিল

মনোহরগঞ্জে ভেঙে দেয়া হয়েছে দুটি অবৈধ ইটভাটা

মনোহরগঞ্জ কুমিল্লা সংবাদদাতা:
  • প্রকাশিত: মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬
  • ২৭৫ বার পড়া হয়েছে

মনোহরগঞ্জ কুমিল্লা সংবাদদাতা:
কুমিল্লার মনোহরগঞ্জে অবৈধ ইটভাটায় অভিযান চালিয়েছে কুমিল্লা পরিবেশ অধিদপ্তর ও মনোহরগঞ্জ উপজেলা প্রশাসন। মঙ্গলবার সকালে উপজেলার হাসনাবাদ ইউনিয়নের শ্রীপুর গ্রামে দীর্ঘদিন ধরে অবৈধভাবে চালু থাকা মিজি ব্রিকসে অভিযান চালিয়ে কিলন ভেঙে দেয়াসহ জরিমানা করা হয়। জানা যায় পরিবেশ অধিদপ্তরের ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) এর ধারা ৮(৩) লঙ্ঘনের অপরাধে ১৫(২) ধারা অনুযায়ী মিজি ব্রিক্সকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। এসময় অবৈধ ইটভাটার কিলন ভেঙে দেয়া হয়েছে। অন্যদিকে যমুনা ব্রিক্সেও অভিযান চালানো হয়। এসময় ভাটার মালিককে ১ লাখ টাকা জরিমানা করাসহ কিলন ভেঙে দেয়া হয়। পরিবেশ অধিদপ্তর, কুমিল্লার সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার গাজালা পারভীন রুহি।
মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন কুমিল্লা পরিবেশ অধিদপ্তর পরিদর্শক জোবায়ের হোসেনসহ তার টিম, মনোহরগঞ্জ থানার পুলিশ সদস্যরা।
এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার গাজালা পারভীন রুহি বলেন পরিবেশ অধিদপ্তরের প্রসিকিউসন অনুযায়ী, নিষিদ্ধ এলাকায় অবৈধভাবে ইটভাটা স্থাপন করা হয়েছে। তাই অভিযান পরিচালনা করা হয়েছে। পুনরায় ভাটা চালু করা হলে পরিবেশ অধিদপ্তর চাইলে আবারো অভিযান পরিচালনাসহ আইনি পদক্ষেপ নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট