1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ :
মনোহরগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মনোহরগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির চাল আত্মসাতের অভিযোগে ডিলারের বিরুদ্ধে বিক্ষোভ, লাইসেন্স বাতিলের দাবি কুমিল্লা-চাঁদপুর মহাসড়কে সড়ক দুর্ঘটনায় আহত ৪ লাকসামে জমিরিয়া নাছিরুল উলুম মাদরাসার ইফতার মাহফিল অনুষ্ঠিত মনোহরগঞ্জে খলিলুর রহমান ও সালেহা ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ উন্নয়ন কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল মনোহরগঞ্জে কেউ মাফিয়া হতে চাইলে মুলার মতো তুলে ফেলবো – আবুল কালাম এমপি সন্ধ্যায় এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হবে মির্জা আব্বাসকে শুভ জন্মদিন কবি ও গবেষক এনাম আনন্দ সংসদের প্রথম অধিবেশন আজ

নদী ও নীল –সাঈদা আজিজ চৌধুরী

এম.এ.মান্নান.মান্না:
  • প্রকাশিত: সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬
  • ৮৩ বার পড়া হয়েছে
ছোট্ট নদী মেঘ-পাহাড়ের বুক ছুঁয়ে
সুঠাম নীলের স্পর্শে নিতান্ত অক্লেশে সমুদ্র
পরিসংখ্যানবিহীন অগুনতি ঢেউ
প্রেমের সৈকত বিশাল তোমার বুকের ‘পর।
হলুদ নদীর বনে নীড়ে ফিরে সন্ধ্যার পাখি
জ্যোৎস্না নামে ঝাউ এর সরু ডালে
অন্ধকার প্রাচীন সেই জারুলের তলে
মোম গলা ছোট্ট নদী নিঃসঙ্গ কুমারী।
নুড়িদের বুক ছুঁয়ে কত লক্ষ ঢেউ গিয়েছে বয়ে
জোনাকের কত পাখা ওড়েছে ডুমুরের ফুলে
কত নিশিন্দা খসে পড়ে ক্রান্তির ক্ষণে
জলহীন বৃক্ষহীন মরুর বেদিতে অর্ঘ্য ধূধূ বাতাসে।
অনন্ত অতীত মনে পড়ে কি নীল?
সেই নদী চৈত্রের অপ্রেমে নিঃসঙ্গ চিল
তিরতিরে নির্ঝর পূর্ণ যৌবন দূরের মোহনায়
ফিরলে না কেবল তুমি জীবনের এ খেলায়।
স্বত্ব সংরক্ষিত

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট