1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
সর্বশেষ :
আকাশে তাকিয়ে থাকি -কোহিনূর আক্তার মনোহরগঞ্জে এনসিপির নতুন কমিটি নিয়ে অসন্তোষ, ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের দাবি মনোহরগঞ্জে আমতলী উচ্চ বিদ্যালয়ের মাটি বিক্রির অভিযোগ অস্বীকার করে ঠিকাদারের সংবাদ সম্মেলন মনোহরগঞ্জ উপজেলা ছাত্রদলের ১৩১ সদস্যের নতুন কমিটি ঘোষণা: সভাপতি মোবারক, সম্পাদক মেহেদী মনোহরগঞ্জে আলীনকিপুর স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠিত অস্ত্রের মহড়ার টিকটক ভিডিও: মনোহরগঞ্জে কিশোর গ্যাং লিডার গ্রেফতার মনোহরগঞ্জে শিক্ষিকার অপসারণ দাবিতে মানববন্ধন। মনোহরগঞ্জে সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ ঝলম উত্তর ইউনিয়নকে একটি “মডেল ইউনিয়ন” হিসেব গড়তে চান আবদুল মান্নান সুমন মনোহরগঞ্জে জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা।

সিইউকেপি সাহিত্য সম্মাননা পাচ্ছেন ৭ লেখক

অনলাইন ডেস্ক:
  • প্রকাশিত: শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
  • ১৮৩ বার পড়া হয়েছে

সিইউকেপি সাহিত্য সম্মাননা ও অর্থ পুরস্কার-২০২৫ পাচ্ছেন ৭ লেখক। বাংলা সাহিত্যের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার জন্য ১৮ ডিসেম্বর কুমিল্লা কবি পরিষদ পুরস্কৃত লেখকদের নাম ঘোষণা করে।

পুরস্কারপ্রাপ্তরা হলেন- নাটকে ড. মুকিদ চৌধুরী, প্রবন্ধে গাজী আজিজুর রহমান, নজরুল গবেষণায় পীযূষ কুমার ভট্টাচার্য্য, কবিতায় ফারুক আহমেদ, ছোটগল্পে ইসরাত জাহান, কবিতায় সালমান হাবীব (উদীয়মান কবি), শিশুসাহিত্যে রাইদাহ গালিবা (মরণোত্তর)।পুরস্কারপ্রাপ্ত লেখকদের সম্মাননা ও অর্থ ২৬ ডিসেম্বর রাজধানীর সেগুনবাগিচায় কচিকাঁচা মিলনায়তনে জমকালো আয়োজনের মাধ্যমে তুলে দেওয়া হবে।এর আগে যাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়েছে, তারা হলেন- কানিজ পারিজাত, ইমরুল ইউসুফ, ফখরুল হাসান, রব্বানী সরকার, মুহাম্মদ শামসুল হক, সৈয়দ ইশতিয়াক রেজা, খান মুহাম্মদ রুমেল, মাইদুর রহমান রুবেল, মোহাম্মদ অলিদ বিন সিদ্দিক তালুকদার, মোবাশ্বিরা নুজহাত তাসনিয়া উপ্তি, প্রিন্স আশরাফ, পিয়ারা বেগম, এস ডি সুব্রত, বকুল আক্তার দরিয়া, সৈয়দ আনোয়ার রেজা, সুলেখা আক্তার শান্তা, লুৎফুর রহমান রাকিব।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট