1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
উন্নয়ন কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল মনোহরগঞ্জে কেউ মাফিয়া হতে চাইলে মুলার মতো তুলে ফেলবো – আবুল কালাম এমপি সন্ধ্যায় এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হবে মির্জা আব্বাসকে শুভ জন্মদিন কবি ও গবেষক এনাম আনন্দ সংসদের প্রথম অধিবেশন আজ মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের ২০২৬–২০২৭ কার্যকালের নতুন কমিটি ঘোষণা। সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিন (CIP), সাধারণ সম্পাদক মাঈন উদ্দিন সোহাগ। জসিম উদ্দিন সিআইপি মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের সভাপতি নির্বাচিত মনোহরগঞ্জে দুর্ধর্ষ দুই ডাকাত গ্রেপ্তার উত্তরায় ছায়াকুঞ্জ কল্যান সমিতির ইফতার মাহফিল নাছির উদ্দীন ফাউন্ডেশনের রওনাকে রমজান প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

সিলেটে নিষিদ্ধ ছাত্রলীগ ও শ্রমিক লীগের ২ নেতা গ্রেফতার

অনলাইন ডেস্ক:
  • প্রকাশিত: সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
  • ১২৩ বার পড়া হয়েছে

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন ছাত্রলীগ ও শ্রমিক লীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার ভোরে উপজেলার ভোলাগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে কোম্পানীগঞ্জ থানা-পুলিশ।

পুলিশ জানায়, কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম খানের নেতৃত্বে এবং ওসি (তদন্ত) সুজন চন্দ্র কর্মকার ও উপ-পরিদর্শক নাজমুল হক মামুনসহ সঙ্গীয় ফোর্সের সহযোগিতায় অপারেশন ডেভিল হান্ট ফেস-২ পরিচালিত হয়।

অভিযানে কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রাসেল আহমদ ও পশ্চিম ইসলামপুর ইউনিয়ন শ্রমিকলীগের সাধারণ সম্পাদক আব্বাস আলীকে আটক করা হয়।

কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শফিকুল ইসলাম খান বলেন, অপারেশন ডেভিল হান্ট ফেস-২’-এর অংশ হিসেবে এই অভিযান চালানো হয়েছে। তাদের ২০২৪ সালের বৈষম্য বিরোধী মামলায় আটক করা হয়েছে। সাধারণ মানুষের জানমাল রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে ডেভিল হান্ট ফেজ-২ অপারেশন চলমান থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট