1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
সর্বশেষ :
আকাশে তাকিয়ে থাকি -কোহিনূর আক্তার মনোহরগঞ্জে এনসিপির নতুন কমিটি নিয়ে অসন্তোষ, ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের দাবি মনোহরগঞ্জে আমতলী উচ্চ বিদ্যালয়ের মাটি বিক্রির অভিযোগ অস্বীকার করে ঠিকাদারের সংবাদ সম্মেলন মনোহরগঞ্জ উপজেলা ছাত্রদলের ১৩১ সদস্যের নতুন কমিটি ঘোষণা: সভাপতি মোবারক, সম্পাদক মেহেদী মনোহরগঞ্জে আলীনকিপুর স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠিত অস্ত্রের মহড়ার টিকটক ভিডিও: মনোহরগঞ্জে কিশোর গ্যাং লিডার গ্রেফতার মনোহরগঞ্জে শিক্ষিকার অপসারণ দাবিতে মানববন্ধন। মনোহরগঞ্জে সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ ঝলম উত্তর ইউনিয়নকে একটি “মডেল ইউনিয়ন” হিসেব গড়তে চান আবদুল মান্নান সুমন মনোহরগঞ্জে জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা।

তোমাকে না পাওয়ার আক্ষেপ –সারোয়ার মাহিন

এম.এ.মান্নান.মান্না:
  • প্রকাশিত: সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
  • ২০২ বার পড়া হয়েছে
তোমাকে আর পাওয়া হইলো না—
তারচেয়ে বড় আক্ষেপ আর হইতে পারে নাহ।
এই এক লাইনের ভেতরেই
আমার জীবনের অর্ধেক দীর্ঘশ্বাস লুকানো।
হাত বাড়ালেই শূন্যতা,
নাম ডাকলেই নীরবতা—
এভাবেই তুমি ধীরে ধীরে
অচেনা হয়ে গেলে।
মাঝে মাঝে খুব জানতে ইচ্ছা হয়,
তোমারে কেন ভালোবাসলাম?
কী এমন ছিলো তোমার ভেতর,
যার কাছে আমার সব যুক্তি হেরে গিয়েছিল?
চোখের ভাষা?
নাকি সেই মিথ্যে আশ্বাস,
যেটাকে আমি সত্য ভেবে
বুকে আগলে রেখেছিলাম?
ভালোবাসার কি খুব প্রয়োজন ছিলো?
না কি আমি নিজেই
অযথা একা থাকতে ভয় পেয়েছিলাম?
হয়তো ভালোবাসা ছিলো না,
ছিলো নিজের শূন্যতা ঢাকার
একটা দুর্বল চেষ্টা।
আজ বুঝি—
ভালোবাসা সব সময় সুখের নাম না।
কিছু ভালোবাসা মানুষকে
আরও বেশি একা করে দেয়।
সবকিছু দিয়েও
শেষে কিছুই না পাওয়ার
নামই হয়তো এই অনুভূতি।
তোমার চলে যাওয়া আমাকে
শুধু মানুষটাই হারায়নি,
হারিয়েছে বিশ্বাস,
হারিয়েছে সহজ হাসি।
এখন আর কাউকে ভালোবাসতে ভয় লাগে,
কারণ জানি—
সবচেয়ে গভীর টানটাই
সবচেয়ে নিরবে ছেড়ে যায়।
তবুও স্বীকার করি,
যদি আবার জন্ম হতো,
তোমাকেই হয়তো আবার ভালোবাসতাম।
কারণ কিছু আক্ষেপ
বেদনাদায়ক হলেও
হৃদয়ের সবচেয়ে সত্য গল্প হয়ে থাকে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট