1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
শুভ জন্মদিন কবি ও গবেষক এনাম আনন্দ সংসদের প্রথম অধিবেশন আজ মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের ২০২৬–২০২৭ কার্যকালের নতুন কমিটি ঘোষণা। সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিন (CIP), সাধারণ সম্পাদক মাঈন উদ্দিন সোহাগ। জসিম উদ্দিন সিআইপি মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের সভাপতি নির্বাচিত মনোহরগঞ্জে দুর্ধর্ষ দুই ডাকাত গ্রেপ্তার উত্তরায় ছায়াকুঞ্জ কল্যান সমিতির ইফতার মাহফিল নাছির উদ্দীন ফাউন্ডেশনের রওনাকে রমজান প্রতিযোগিতার পুরস্কার বিতরণ জামায়াত নেতা ডা. তাহের ও রফিকুল ইসলামের ভোটের ফল চ্যালেঞ্জ মোটরসাইকেলে তেল না দেওয়ায় বাগবিতণ্ডা, যুবককে পিটিয়ে হত্যা লাকসামে শ্রমিককে বেঁধে মারধরের অভিযোগ, ছাত্রদল আহ্বায়কসহ ৩ জনের বিরুদ্ধে মামলা

মনোহরগঞ্জে মাদরাসায়ে নূরে মদিনায় হিফজ সমাপনকারী শিক্ষার্থীদের পাগড়ী প্রদান ও ইসলাহী মাহফিল অনুষ্ঠিত

মোঃ আলমগীর হোসেন:
  • প্রকাশিত: বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ১২৪ বার পড়া হয়েছে

মোঃ আলমগীর হোসেন: কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার নাথেরপেটুয়ায় অবস্থিত মাদরাসায়ে নূরে মদিনায় ২০২৫ সালের হিফজ বিভাগ থেকে কোরআন শরীফ হিফজ সমাপনকারী ১০ জন শিক্ষার্থীকে পাগড়ী ও ক্রেস্ট প্রদান এবং ইসলাহী মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ ডিসেম্বর) মাদরাসা মিলনায়তনে এক মনোরম পরিবেশে এ আয়োজন সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেড়িহর জামিয়া আরাবিয়া মাদরাসার মুহতামিম ও শাইখুল হাদিস আলহাজ্ব মাওলানা হুসাইন আহমদ। বিশেষ অতিথি ছিলেন নোয়াখালীর নাজিরপুর মাদরাসার শিক্ষাসচিব মাওলানা হাফেজ আব্দুর রহমান।

মাদরাসার প্রতিষ্ঠাতা ও মুহতামিম মাওলানা হাফেজ শরাফত করীমের সভাপতিত্বে আলোচনা পেশ করেন মাদরাসার সাবেক শিক্ষার্থী হাফেজ কেফায়েত উল্লাহসহ স্থানীয় বিশিষ্ট আলেমগণ। অনুষ্ঠানে শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী, ধর্মপ্রাণ মুসল্লি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মাহফিলে হিফজ সমাপনকারী শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে পাগড়ী পরিয়ে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়া, প্রতিষ্ঠার পর থেকে এ প্রতিষ্ঠান থেকে বহু শিক্ষার্থী সফলভাবে হিফজ সম্পন্ন করেছেন বলে মাদরাসা কর্তৃপক্ষ জানায়।

তারা বলেন, এ আয়োজন শিক্ষার্থীদের কোরআনের প্রতি এবং ইলমে দ্বীনের প্রতি অনুরাগ বৃদ্ধি করে।

অনুষ্ঠানে শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট