1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০১:৪১ অপরাহ্ন
সর্বশেষ :
আকাশে তাকিয়ে থাকি -কোহিনূর আক্তার মনোহরগঞ্জে এনসিপির নতুন কমিটি নিয়ে অসন্তোষ, ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের দাবি মনোহরগঞ্জে আমতলী উচ্চ বিদ্যালয়ের মাটি বিক্রির অভিযোগ অস্বীকার করে ঠিকাদারের সংবাদ সম্মেলন মনোহরগঞ্জ উপজেলা ছাত্রদলের ১৩১ সদস্যের নতুন কমিটি ঘোষণা: সভাপতি মোবারক, সম্পাদক মেহেদী মনোহরগঞ্জে আলীনকিপুর স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠিত অস্ত্রের মহড়ার টিকটক ভিডিও: মনোহরগঞ্জে কিশোর গ্যাং লিডার গ্রেফতার মনোহরগঞ্জে শিক্ষিকার অপসারণ দাবিতে মানববন্ধন। মনোহরগঞ্জে সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ ঝলম উত্তর ইউনিয়নকে একটি “মডেল ইউনিয়ন” হিসেব গড়তে চান আবদুল মান্নান সুমন মনোহরগঞ্জে জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা।

গাঙচিল ঢাকা বিভাগীয শাখার মাসিক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

খান আখতার হোসেন:
  • প্রকাশিত: রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
  • ২১৩ বার পড়া হয়েছে
খান আখতার হোসেন:
আজ বিকেলে গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদ ঢাকা বিভাগের আয়োজনন মাসিক সাহিত্য আসর অনুষ্ঠিত হয়। ঢাকার মিরপুরস্থ গাঙচিলের কেন্দ্রীয় কার্যালয়ের মিনি মিলনায়তনে
অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাঙচিলের কেন্দ্রীয় উপদেষ্টা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব কবি রানা জামান। আসর অতিথি কবি ছিলেন কবি শাহ্ মোঃ শামসুদ্দিন মিয়া। কবি সাজেদা ডুলুর সভাপতিত্বে অনুষ্ঠানটি দুই পর্বে ভাগ করা হয়। প্রথম পর্বে ছিলো পাঠ পর্ব ও শেষ পর্বে ছিলো আসর অতিথির পঠিত কবিতার উপর আলোচনা। উন্মুক্ত পাঠপর্ব শেষে আলোচনা করেন গাঙচিলের কেন্দ্রীয় কমিটির কো চেয়ারম্যান কবি তন্ময় হারিস। আসর অতিথি কবি শাহ্ মোঃ শামসুদ্দিন মিয়ার পঠিত কবিতার উপর আলোচনা করেন গাঙচিলের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা অধ্যক্ষ মোঃ আলী খান চৌধুরী ও গাঙচিলের ঢাকা জেলা মনিরুজ্জামান মনির।
অনুষ্ঠানে পাঠপর্বে অংশ নেন- কবি স্মৃতি রেখা বিশ্বাস, কবি কামরুল হাসান মৃধা, কবি এম. এম. নজরুল ইসলাম, কবি ও কণ্ঠ শিল্পী ডা. মাহাবুব আলম, এ্যডঃ শেখ ইনছার আলী।
পাঠ পর্বে অংশ নেন-
বিটিভির নিজস্ব গীতিকার আনিয়াতুর আক্তার রোজী, কবি খাদিজা রহমান কল্পনা, কবি সেলিনা আহমেদ ডডন, কবি ও সংগঠক কামরুজ্জামান কায়েম, শিল্পী ইঞ্জিনিয়ার মোঃ মোয়াজ্জেম হোসেন, কবি নাহিন শিল্পী, কবি মুক্তাদির মুন্না, কবি ও কথাশিল্পী শামীম আহমেদ সৃজন, কবি অধ্যাপক মোঃ মাহবুবুর রহমান, কবি শোভা চৌধুরী, কবি আলমগীর হোসেন, নাহিন, কবি সেলিনা বানু, বেলাল হোসেন, অধ্যক্ষ খান আখতার হোসেন প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গাঙচিলের ঢাকা বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক কবি মুক্তি আল মাহমুদ খান।
অনুষ্ঠানে গাঙচিল মাগুরা জেলা শাখার সভাপতি কবিরত্ন পরেশ কান্তি সাহা ও গাঙচিল খুলনা জেলা শাখার সভাপতি মেঠো কবি মফিদুল ইসলামের সুস্থতা কামনা করে দোয়া করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট