1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০১:২১ অপরাহ্ন
সর্বশেষ :
মনোহরগঞ্জে দৈনিক পত্রিকা সরবরাহ পুনরায় চালু হোক পরিচ্ছন্ন কর্মীদের আবাসন প্রকল্পের মালামাল চুরি, সাব-ঠিকাদার শফিক গ্রেপ্তার কুমিল্লা সাংবাদিক ফোরাম ঢাকা’র নির্বাচন ও সাধারণ সভা অনুষ্ঠিত বাংলাদেশ শারীরিক শিক্ষক সমিতি কুমিল্লা জেলা শাখার উপদেষ্টা নির্বাচিত হওয়ায় অভিনন্দন কুউক চেয়ারম্যানের সাথে মনোহরগঞ্জ উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক সরোয়ার জাহান দোলনের সৌজন্য সাক্ষাৎ কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে মনোহরগঞ্জ উপজেলা বিএনপি নেতার সৌজন্য সাক্ষাৎ মনোহরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত, আহত অন্তত ২০ শারীরিক শিক্ষক সমিতি কুমিল্লা জেলা শাখার কমিটি গঠন। মজিব সভাপতি, আনোয়ার সম্পাদক ও নুরুননবী চৌধুরী সাংগঠনিক নির্বাচিত. মনোহরগঞ্জে শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত মনোহরগঞ্জে জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে শহীদ মনিরের কবর জিয়ারত ও দোয়া মাহফিল

মনোহরগঞ্জের খিলায় জামায়াতের কর্মিসভা অনুষ্ঠিত

মনোহরগঞ্জ কুমিল্লা সংবাদদাতা:
  • প্রকাশিত: শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ১৩২ বার পড়া হয়েছে

কুমিল্লার মনোহরগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামী খিলা ইউনিয়নের ৯নং ওয়ার্ড ভরনীখণ্ড সালেহপুর, কাশিপুর জামায়াতের উদ্যোগে কেন্দ্র ভিত্তিক নির্বাচনী কর্মিসভা অনুষ্ঠিত হয়। শুক্রবার বিকেলে উপজেলার ভরনীীখণ্ড সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত নির্বাচনী কর্মিসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের সেক্রেটারি এবং কুমিল্লা ৯ মনোহরগঞ্জ লাকসাম আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ড একেএম সরওয়ার উদ্দিন সিদ্দিকী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবেক সচিব এফএম সোলাইমান চৌধুরী, লাকসাম পৌরসভার আমির ও মনোহরগঞ্জ উপজেলা পরিষদে জামায়াত মনোনীত ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ জয়নাল আবেদীন পাটোয়ারী, মনোহরগঞ্জ উপজেলা জামায়াতের আমির হাফেজ মাওলানা নুরুন্নবী, সেক্রেটারি মাওলানা ফয়েজুর রহমান, সহ সেক্রেটারি আবদুল্লাহ আল নোমান, খিলা ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আবদুর রহিম, মাওলানা আবদুল হাই।
বক্তারা বলেন, কুরআন ভিত্তিক সমাজ গঠন করতে পারলে সমাজ থেকে জুলুম, নির্যাতন, শোষণ দুর হবে। বাংলাদেশ জামায়াতে ইসলামী চায় কুরআন ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা। জামায়াত ক্ষমতায় আসলে সন্ত্রাস, চাঁদাবাজ, খুন ধর্ষণ, সুদ, ঘুস, দুর্নীতি চিরতরে বন্ধ করে দিয়ে একটি কল্যাণ রাষ্ট্র গঠন করবে ইনশাআল্লাহ।
খিলা ইউনিয়নের বরনিখণ্ড সালেহপুর কেন্দ্রের জামায়াতের আমির আবু তাহেরের সভাপতিত্বে কর্মিসভায় আরো উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সহ সেক্রেটারি সাইফুল বারী তুহিন, উপজেলা যুব বিভাগের সভাপতি মু মহিউদ্দিন, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোহাম্মদ উল্লাহ প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট