1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
সর্বশেষ :
হাসনাবাদ এ হাকিম দাখিল মাদ্রাসায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত টঙ্গী-আব্দুল্লাহপুর সংযোগ সেতুতে চাঁদাবাজির রাজত্ব: ভোল পাল্টে ফুটপাত নিয়ন্ত্রণে ক্যাসেট শামীম মনোহরগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযানে ৫ মাদকসেবী গ্রেপ্তার শ্রাবণে বাদল নামে –মুক্তা পারভীন লাকসামে জামায়াতের ওয়ার্ড প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত ঢাকার কচিকাঁচায় ‘শ্রাবণের শব্দ সুর সুধা’ উৎসব ও কবি ড. এস এম শাহনূরের জন্মোৎসব অনুষ্ঠিত মনোহরগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন মনোহরগঞ্জে মাদকের বিরোধী র‍্যালি মনোহরগঞ্জে মাদকের বিরুদ্ধে বিক্ষোভ মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় সশস্ত্র হামলার অভিযোগ

ক্ষুদে কবিদের সন্ধানে— দাউদকান্দিতে কুমিল্লা কবি পরিষদের সৃজনশীল পদযাত্রা ।

 খাজিনা আক্তার, কুমিল্লা।।
  • প্রকাশিত: রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
  • ২১৪ বার পড়া হয়েছে

 খাজিনা আক্তার, কুমিল্লা।।

ছোট প্রাণগুলো যখন কলম ধরে, তখন জন্ম নেয় ভবিষ্যতের কবিতার বীজ। সেই বীজ বপনের আয়োজনেই কুমিল্লা কবি পরিষদ আয়োজন করে “ক্ষুদে কবির সন্ধানে” শীর্ষক সৃজনশীল কার্যক্রম। ২৩ অক্টোবর২০২৫ , বৃহস্পতিবার সকালে দাউদকান্দি উপজেলার সিংগুলা ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসা এবং বিকেলে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় এ ব্যতিক্রমী আয়োজন।

দুই প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী অংশ নেয় স্বরচিত কবিতা পাঠ প্রতিযোগিতায়। কিশোর মন থেকে ফোটে ওঠে শব্দের পাপড়ি, ছন্দে ছন্দে ধ্বনিত হয় স্বপ্নের সুর। বিচার শেষে ছয়জন শিক্ষার্থীকে তাদের সৃজনশীলতার স্বীকৃতি হিসেবে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

অনুষ্ঠানের সার্বিক পরিচালনা ও সঞ্চালনা করেন কুমিল্লা কবি পরিষদের প্রতিষ্ঠাতা কবি আর মজিব। সহযোগিতায় ছিলেন পরিচালক কবি আমিনুল ইসলাম এবং বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।

উপস্থিত ছিলেন কবি শাকিল সরকার, কবি দুলাল ভূঁইয়া, কবি বশির আহমেদ, কবি আফরোজ আফরিন, কবি রেজাউল করিম রেজা প্রমুখ— যাদের উপস্থিতি অনুষ্ঠানে কবিতার এক উজ্জ্বল আবহ এনে দেয়।

আয়োজকদের ভাষায়—

“এই আয়োজনের মাধ্যমে আমরা খুঁজে নিচ্ছি আগামী দিনের কবিদের, যারা শব্দের ভেতর দিয়ে বদলে দেবে পৃথিবীর ভাষা। সাহিত্যচর্চার এই আগুন জ্বলে উঠুক প্রতিটি তরুণ হৃদয়ে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট