1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
সর্বশেষ :
মনোহরগঞ্জে কেউ মাফিয়া হতে চাইলে মুলার মতো তুলে ফেলবো – আবুল কালাম এমপি সন্ধ্যায় এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হবে মির্জা আব্বাসকে শুভ জন্মদিন কবি ও গবেষক এনাম আনন্দ সংসদের প্রথম অধিবেশন আজ মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের ২০২৬–২০২৭ কার্যকালের নতুন কমিটি ঘোষণা। সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিন (CIP), সাধারণ সম্পাদক মাঈন উদ্দিন সোহাগ। জসিম উদ্দিন সিআইপি মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের সভাপতি নির্বাচিত মনোহরগঞ্জে দুর্ধর্ষ দুই ডাকাত গ্রেপ্তার উত্তরায় ছায়াকুঞ্জ কল্যান সমিতির ইফতার মাহফিল নাছির উদ্দীন ফাউন্ডেশনের রওনাকে রমজান প্রতিযোগিতার পুরস্কার বিতরণ জামায়াত নেতা ডা. তাহের ও রফিকুল ইসলামের ভোটের ফল চ্যালেঞ্জ

মনোহরগঞ্জে ভোটার তালিকা প্রকাশ ভোটার ৯৬৮৯ জন

এম.এ.মান্নান.মান্না:
  • প্রকাশিত: রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ৩০১ বার পড়া হয়েছে

মনোহরগঞ্জ কুমিল্লা সংবাদদাতা:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে হালনাগাদ ভোটার তালিকার খসড়া প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার সকালে এ তালিকা প্রকাশ করে ইসি।

এ তালিকায় কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় গত ৩০ জুন পর্যন্ত নতুন ভোটার যুক্ত হয়েছে ৯৬৮৯ জন। বর্তমানে মনোহরগঞ্জে ভোটার রয়েছে ২ লাখ ২৭ হাজার ৫১৪ জন।
এরমধ্যে পুরুষ ভোটার রয়েছে ১ লাখ ১৮ হাজার ১৮৮ জন, নারী ভোটার ১ লাখ ৯ হাজার ৩২৬ জন। তবে তালিকা থেকে ভোটার বাদ যাচ্ছে ৪ হাজার ৮শ জন।

নতুন খসড়াতে দাবি-আপত্তি নিষ্পত্তির জন্য আগামী ২২ আগস্ট পর্যন্ত সময় পাবেন নতুন ভোটাররা। এর পর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।
এর আগে গত ৪ আগস্ট ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) মো. শরিফুল আলমের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে
বলা হয়েছিল, ১০ আগস্ট ভোটার তালিকা প্রকাশ করা হবে। এই তালিকায় ৩০ জুন ২০২৫ তারিখ পর্যন্ত ভোটার ডাটাবেজে অন্তর্ভুক্ত এমন নিবন্ধিত ভোটারদের নাম থাকবে, যাদের জন্ম ১ জানুয়ারি ২০০৭ তারিখ বা তার আগে। একইসঙ্গে, মৃত ভোটারদের কর্তনের জন্য একটি তালিকাও প্রকাশ করা হবে।
সম্পূরক ভোটার তালিকা প্রকাশের পর যোগ্য ব্যক্তির নাম অন্তর্ভুক্তি, মৃত্যুজনিত বা অন্তর্ভুক্তি হওয়ার অযোগ্য ব্যক্তির নাম কর্তন, ভোটার স্থানান্তর এবং কোনো সংশোধন বা ত্রুটিবিচ্যুতি দূর করার জন্য দরখাস্ত (ফরম-২, ফরম-১২, ফরম-১৩ ও ফরম-১৪ এর মাধ্যমে দরখাস্ত করতে হবে) দাখিল করা যাবে ২১ আগস্ট পর্যন্ত।
দাখিলকৃত দরখাস্তগুলো সংশ্লিষ্ট উপজেলা/থানা নির্বাচন অফিসার ও রেজিস্ট্রেশন অফিসার কর্তৃক নিষ্পত্তির শেষ করা হবে ২৪ আগস্টের মধ্যে। এরপর অন্যান্য কাজ শেষে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ৩১ আগস্ট।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট