1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
সর্বশেষ :
মোটরসাইকেলে ঘোরানোর কথা বলে ৯ বছরের শিশুকে অপহরণ, নির্যাতনের পর কচুরিপানার নিচে ফেলে পালানোর অভিযোগ ডিসি সারওয়ার আলমকে পুনর্বহালের দাবি সিলেট মহানগর জামায়াতের ভোট চোর ও ডাকাতরা সংসদে দাঁড়িয়ে জামায়াত নিষিদ্ধের দাবি করতে পারে না: ড. ফয়জুল হক হাসনাবাদ ইউনিয়ন যুবদলের পক্ষ থেকে দেলোয়ার হোসেন দেনিসকে শুভেচ্ছা ও অভিনন্দন গাইবান্ধায় যুবদল নেতার হামলায় নিহত শিবির সভাপতি সাইফুল্লাহ বারীর জানাজা সম্পন্ন, এলাকায় উত্তেজনা সিংগাইরে নিখোঁজের ৬ দিন পর স্কুলছাত্রীর খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য ১২০ বছর বয়সেও জীবিকার সন্ধানে বৃদ্ধ কৃষক নারী ও শিশুদের অধিকার রক্ষায় মোমো নারী ও শিশু কল্যাণ কেন্দ্রের গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত নাথের পেটুয়া ডিগ্রি কলেজে সহকারী অধ্যাপক আব্দুল্লাহ আল বাকি স্যারের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত মায়ের জন্য ওষুধ কিনতে গিয়ে শিশুকে ধর্ষণ, ফার্মেসি মালিক গ্রেপ্তার

মাসিক আল মুনাদীর ৪০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আল মুনাদী রুবি জয়ন্তী ২০২৫ অনুষ্ঠিত

এইচ এম শাহরিয়ার কবির: 
  • প্রকাশিত: শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫
  • ১৬৮ বার পড়া হয়েছে

এইচ এম শাহরিয়ার কবির: ২৫.০৪.২০১৫ রোজ শুক্রবার ময়মনসিংহ জেলার গফরগাঁওয়ে অবস্থিত ব্রক্ষপুত্র নদের তীরে মিডিয়া পার্কে অনুষ্ঠিত হয় ধর্ম, সাহিত্য ও সমাজ সংস্কারমূলক জাতীয় বাংলা পত্রিকা মাসিক আল মুনাদীর ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আল মুনাদী রুবি জয়ন্তী ২০২৫ অনুষ্টিত হয়।
পত্রিকাটির উপদেষ্টা আবরারুল হক নাঈম মুনাদীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি, গবেষক ও দেড়শতাধিক গ্রন্থের প্রণেতা জনাব মাহমুদুল হাসান নিজামী। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কবি ও সংগঠক মুহাম্মদ আবু তাহের। অনুষ্ঠানের উদ্বোধন করেন কবি ও সংগঠক শাহনাজ পারভীন।
এছাড়াও উপস্থিত ছিলেন, কবি ও সম্পাদক মামুন বিন হারুন, কবি কবি ও সাংবাদিক রবিউল ইসলাম (রবি কবি), কবি ও সংগঠক মোঃ খাজা হারুন, কবি ও সংগঠক মোঃ আব্দুর রহমান নির্জয়, কবি ও ছড়াকার হানিফ রাজা।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মাসিক আল মুনাদীর প্রকাশক ও সম্পাদক ইহতিশামুল হক জাওয়াদ। পুরা অনুষ্ঠানে সার্বিক তত্ত্বাবধানে ও উপস্থাপনায় ছিলেন মাসিক আল মুনাদীর নির্বাহী সম্পাদক এইচ এম শাহরিয়ার কবির।

অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে কবিতা আবৃত্তি ও সাহিত্য বিষয়ক আলোচনা করা হয়, এবং সকলের উপস্থিতিতে মাসিক আল মুনাদীর ৪৬৮ তম সংখ্যার মোড়ক উন্মোচন করা হয়।
সাহিত্যে বিশেষ অবদানের জন্য কিছু কবি ও সাংবাদিকদের মধ্যে সম্মাননা প্রদান করা হয়।
সর্বশেষ সভাপতির বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট