1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
সর্বশেষ :
পরিচ্ছন্ন কর্মীদের আবাসন প্রকল্পের মালামাল চুরি, সাব-ঠিকাদার শফিক গ্রেপ্তার কুমিল্লা সাংবাদিক ফোরাম ঢাকা’র নির্বাচন ও সাধারণ সভা অনুষ্ঠিত বাংলাদেশ শারীরিক শিক্ষক সমিতি কুমিল্লা জেলা শাখার উপদেষ্টা নির্বাচিত হওয়ায় অভিনন্দন কুউক চেয়ারম্যানের সাথে মনোহরগঞ্জ উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক সরোয়ার জাহান দোলনের সৌজন্য সাক্ষাৎ কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে মনোহরগঞ্জ উপজেলা বিএনপি নেতার সৌজন্য সাক্ষাৎ মনোহরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত, আহত অন্তত ২০ শারীরিক শিক্ষক সমিতি কুমিল্লা জেলা শাখার কমিটি গঠন। মজিব সভাপতি, আনোয়ার সম্পাদক ও নুরুননবী চৌধুরী সাংগঠনিক নির্বাচিত. মনোহরগঞ্জে শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত মনোহরগঞ্জে জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে শহীদ মনিরের কবর জিয়ারত ও দোয়া মাহফিল ঢাকা-১৫ আসনের জনদুর্ভোগ নিরসনে নাগরিক সমাবেশ ও কার্যক্রম পরিদর্শন করলেন আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান, প্রতিমন্ত্রী মীর শাহে আলম ও ডিএনসিসি প্রশাসক

আগামীকাল মাসিক আল মুনাদীর ৪০ তম প্রতিষ্ঠাবার্ষিকী 

মাসিক আল মুনাদীর ৪০ তম প্রতিষ্ঠাবার্ষিকী 
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫
  • ১৭৩ বার পড়া হয়েছে

এইচ এম শাহরিয়ার কবির: 
ধর্ম, সাহিত্য ও সমাজ সংস্কারমূলক জাতীয় বাংলা পত্রিকা মাসিক আল মুনাদীর ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আগামীকাল ২৫.৪.২০২৫ রোজ শুক্রবার ময়মনসিংহ জেলার গফরগাঁওয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে গুণীজন সংবর্ধনা ও আল মুনাদী রুবি জয়ন্তী ২০২৫

মাসিক আল মুনাদীর উপদেষ্টা আবরারুল হক নাইম মুনাদীর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কবি, গবেষক ও বহুগ্রন্থ প্রণেতা দৈনিক ডেসটিনির সম্পাদক জনাম মাহমুদুল হাসান নিজামী। প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন আপনজন মানবিক ফাউন্ডেশন এর সাধারণ সম্পাদক কবি ও সংগঠক মুহাম্মদ আবু তাহের। অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করবেন আস সুফিয়া সাহিত্য ও সংস্কৃতি পরিষদ এর সভাপতি কবি শাহনাজ পারভীন।
এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কবি ও গবেষক এবং মাসিক আল মুনাদীর প্রধান নির্বাহী সম্পাদক মামুন বিন হারুন, কবি ও সাংবাদিক রবিউল ইসলাম রবি কবি, কবি ও সংগঠক খাজা হারুন, কবি ও সংগঠক আলমগীর কবীর হৃদয়, কবি ও সংগঠক মোঃ আব্দুর রহমান নির্জয়, কবি ও ছড়াকার হানিফ রাজা, কবি ও সংগঠক মোঃ হাকিম প্রমূখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন মাসিক আল মুনাদীর প্রকাশক ও সম্পাদক ইহতিশামুল হক জাওয়াদ।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে থাকবেন মাসিক আল মুনাদীর নির্বাহী সম্পাদক এইচ এম শাহরিয়ার কবির।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট