1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
সর্বশেষ :
মনোহরগঞ্জে কেউ মাফিয়া হতে চাইলে মুলার মতো তুলে ফেলবো – আবুল কালাম এমপি সন্ধ্যায় এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হবে মির্জা আব্বাসকে শুভ জন্মদিন কবি ও গবেষক এনাম আনন্দ সংসদের প্রথম অধিবেশন আজ মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের ২০২৬–২০২৭ কার্যকালের নতুন কমিটি ঘোষণা। সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিন (CIP), সাধারণ সম্পাদক মাঈন উদ্দিন সোহাগ। জসিম উদ্দিন সিআইপি মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের সভাপতি নির্বাচিত মনোহরগঞ্জে দুর্ধর্ষ দুই ডাকাত গ্রেপ্তার উত্তরায় ছায়াকুঞ্জ কল্যান সমিতির ইফতার মাহফিল নাছির উদ্দীন ফাউন্ডেশনের রওনাকে রমজান প্রতিযোগিতার পুরস্কার বিতরণ জামায়াত নেতা ডা. তাহের ও রফিকুল ইসলামের ভোটের ফল চ্যালেঞ্জ

মনোহরগঞ্জে পূর্ব বাতাবাড়িয়া ফাউন্ডেশনের উদ্যোগে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

সাইফুল ইসলাম শিমুল
  • প্রকাশিত: মঙ্গলবার, ১ এপ্রিল, ২০২৫
  • ১২০ বার পড়া হয়েছে

সাইফুল ইসলাম শিমুলঃ
মনোহরগঞ্জ প্রতিনিধিঃমনোহরগঞ্জে পূর্ব বাতাবাড়িয়া ফাউন্ডেশনের উদ্যোগে কৃতি শিক্ষার্থী, কোরআনে হাফেজ, বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হওয়া ছাত্র-ছাত্রী, মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলার চ্যাম্পিয়ন ট্রফি, মৎস্য চাষে সফলতায়, ঈদ পূর্ণমিলনী উপলক্ষে  পুরস্কার বিতরণ করা হয়েছে। পূর্ব বাতাবাড়িয়া  ফাউন্ডেশন শিক্ষা স্বাস্থ্য সংস্কৃতি ও দারিদ্র্য মুক্ত সমাজ বিনির্মাণে সর্বদা কাজ করে যাচ্ছে। কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার খিলা ইউনিয়নের পূর্ব বাতাবাড়িয়া গ্রামের এক ঝাক মেধাবী নবীন প্রবীন এর সমন্বয়ে গঠিত এই ফাউন্ডেশন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব বাতাবাড়িয়া ফাউন্ডেশন এর সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম সোহাগ,সহ-সভাপতি ইমাম উদ্দিন মানিক,  সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পূর্ব বাতাবাড়িয়া ফাউন্ডেশন এর উপদেষ্টা মিজানুর রহমান খান, ইঞ্জিনিয়ার বোরহান উদ্দিন  শামসুদ্দিন মজুমদার, মাস্টার ওমর ফারুক, বেলায়েত হোসেন, মহিন উদ্দিন, ইকবাল হোসেন সহ আরো অনেকেই। অনুষ্ঠানে ফাউন্ডেশনের সভাপতি বক্তব্য বলেন পূর্ব বাতাবাড়িয়া ফাউন্ডেশন টি সমাজের অসহায়, কম সচ্ছল, ক্ষুধা, দারিদ্র্যমুক্ত, বেকারত্ব দূরীকরণে ইতিমধ্যেই আমরা কয়েকটি প্রকল্প হাতে নিয়েছি, এই প্রকল্পগুলো ত্বরান্বিত করতে সমাজের বিত্তবানদের সহযোগিতা পেলে আমরা খুব অল্প সময়ে এই কাজগুলো সমাপ্ত করতে পারবো। আমরা কোরআনে হাফেজ, মেধাবী শিক্ষার্থী, গরিব অসহায়দের বইপ্রধান ও ঝরে পড়া স্বল্পশিক্ষিত  শিক্ষার্থীদের বিশেষ প্রশিক্ষণের মাধ্যমে সমাজের শিক্ষা ব্যবস্থাকে কাজে লাগিয়ে শতভাগ দক্ষ জনশক্তিতে পরিণত করব। তাহলেই রাষ্ট্র ও সমাজে অপরাধ,  মাদক, সন্ত্রাসী চাঁদাবাজ থেকে যুব সমাজকে দাবিয়ে রাখতে পারবো।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট