1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
সর্বশেষ :
আকাশে তাকিয়ে থাকি -কোহিনূর আক্তার মনোহরগঞ্জে এনসিপির নতুন কমিটি নিয়ে অসন্তোষ, ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের দাবি মনোহরগঞ্জে আমতলী উচ্চ বিদ্যালয়ের মাটি বিক্রির অভিযোগ অস্বীকার করে ঠিকাদারের সংবাদ সম্মেলন মনোহরগঞ্জ উপজেলা ছাত্রদলের ১৩১ সদস্যের নতুন কমিটি ঘোষণা: সভাপতি মোবারক, সম্পাদক মেহেদী মনোহরগঞ্জে আলীনকিপুর স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠিত অস্ত্রের মহড়ার টিকটক ভিডিও: মনোহরগঞ্জে কিশোর গ্যাং লিডার গ্রেফতার মনোহরগঞ্জে শিক্ষিকার অপসারণ দাবিতে মানববন্ধন। মনোহরগঞ্জে সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ ঝলম উত্তর ইউনিয়নকে একটি “মডেল ইউনিয়ন” হিসেব গড়তে চান আবদুল মান্নান সুমন মনোহরগঞ্জে জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা।

যদি ভালোবাসতে —অধরা আলো

এম.এ.মান্নান.মান্না:
  • প্রকাশিত: শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫
  • ১৮৯ বার পড়া হয়েছে
তোমার চোখের অগোচরে ছায়া-ছায়া স্বপ্ন,
অতীতের প্রাচীর ভেঙে জেগে ওঠে।
বৃষ্টি-নিবিড় বিকেলের কুহক ধোঁয়ায়,
তোমার স্পর্শের অভাবে ব্যাকুল হৃদয়।
তোমার যত্নহীন হাতের অনুপস্থিতি,
আমার আবেগের অমরাবতীতে ঝড় তোলে।
যে গানের সুরে বাঁধা ছিল অনন্ত মায়া,
সে সুর আজও থমকে থাকে শূন্যতার ছায়ায়।
তোমার নিঃসঙ্গতার মাঝে জ্বলতো যে প্রদীপ,
তার শিখায় খুঁজতাম ভালোবাসার প্রতিচ্ছবি।
তুমি যদি একফোঁটা যত্ন নিয়ে ছুঁতে জানতে,
হয়তো এ আকাশেও ফুটতো নতুন তারা।
আমি তোমার চোখে দেখেছিলাম এক পৃথিবী,
যেখানে মাধুর্য ঝরে পড়েছিল নক্ষত্রের মতো।
কিন্তু তুমিই ছিলে সে পথের কাঁটা,
যে কাঁটা তবুও ভালোবাসায় আচ্ছন্ন।
তোমার জন্য নির্মাণ করতাম স্বর্গের সেতু,
যদি তোমার হৃদয়ে থাকত ভালোবাসার ছন্দ।
তোমার আঙিনায় ফোটাতাম ফুলের বাগান,
যদি শুধু তুমি জানতে যত্নের মাধুর্য।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট