1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
সর্বশেষ :
মোটরসাইকেলে ঘোরানোর কথা বলে ৯ বছরের শিশুকে অপহরণ, নির্যাতনের পর কচুরিপানার নিচে ফেলে পালানোর অভিযোগ ডিসি সারওয়ার আলমকে পুনর্বহালের দাবি সিলেট মহানগর জামায়াতের ভোট চোর ও ডাকাতরা সংসদে দাঁড়িয়ে জামায়াত নিষিদ্ধের দাবি করতে পারে না: ড. ফয়জুল হক হাসনাবাদ ইউনিয়ন যুবদলের পক্ষ থেকে দেলোয়ার হোসেন দেনিসকে শুভেচ্ছা ও অভিনন্দন গাইবান্ধায় যুবদল নেতার হামলায় নিহত শিবির সভাপতি সাইফুল্লাহ বারীর জানাজা সম্পন্ন, এলাকায় উত্তেজনা সিংগাইরে নিখোঁজের ৬ দিন পর স্কুলছাত্রীর খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য ১২০ বছর বয়সেও জীবিকার সন্ধানে বৃদ্ধ কৃষক নারী ও শিশুদের অধিকার রক্ষায় মোমো নারী ও শিশু কল্যাণ কেন্দ্রের গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত নাথের পেটুয়া ডিগ্রি কলেজে সহকারী অধ্যাপক আব্দুল্লাহ আল বাকি স্যারের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত মায়ের জন্য ওষুধ কিনতে গিয়ে শিশুকে ধর্ষণ, ফার্মেসি মালিক গ্রেপ্তার

স্বাধীনতা -এম,আর,পাটোয়ারী

এম.এ.মান্নান.মান্না:
  • প্রকাশিত: বুধবার, ২৬ মার্চ, ২০২৫
  • ১৮৮ বার পড়া হয়েছে
স্বাধীন মানে জান কি তোমরা কেউ?
বলতে নেই কোন মানা,
বাঙ্গালির উপর আক্রন করে রাতে
ঐসব পশ্চিমা হায়েনা।
স্বাধীনতা মানে ছাব্বিশে মার্চ অতর্কিত
আক্রমণ করে ঢাকায়,
সফলহতে দেয়নি জিয়া গর্জেউঠেছিল
রণ হুঙ্কারে চট্রলায়।
স্বাধীনতা ঘোষণা দিয়েছেন বীরত্বের
কালুর ঘাট বেতারে,
স্বাধীনতা যুদ্ধের আহ্বানও করেছেন
সকল বাঙ্গালির তরে।
স্বাধীনতার জন্য রক্তক্ষয়ী যুদ্ধ হয়েছে
বঙ্গে ধীর্ঘ নয় মাস,
ষোলই ডিসেম্বরে আসে মোদের নিজয়
স্বাধীন হয় বাংলাদেশ।
স্বাধীনতা মানে মুক্তিসেনার সত্যিকারে
হাসি মুখে জীবন দান,
বুকের রক্ত ঢেলে দিয়ে মাতৃ ভূমির জন্য
রক্ষা করেছে সম্মান।
স্বাধীনতা মানে লক্ষ প্রাণের বিনিময়ে
নতুন একটি পতাকা,
স্বিশ্বের ইতিহাসে নতুন একটি দেশ ও
জাতির নাম লিখা।
স্বাধীনতা মানে বিশ্বে বীরবীরত্বে লড়াকু
নতু একটি জাতি,
স্বধীনতা মানে লক্ষ প্রণের বিনিময়ে হবে
উল্লাসিত অগ্রগতি।
স্বাধীনতা মানে নয়মাস যুদ্ধের পরে মুখে
বিজয়ের রক্তমাখা হাসি,
স্বাধীনতা মানে আমার প্রাণের বাংলাদেশ
আমি তোমায় ভালবাসি।
স্বাধীনতা মানে বিরঙ্গনা মা বোনের
ইজ্জতের দামে কিনা দেশ,
স্বাধীনতা মানে শকুন রাজার পরাজয়
হায়েনাদের রাজত্ব শেষ।
স্বাধীনতা মানে বুঝে নিয়েছি মোরা
দেশের সঠিক সিমানা,
স্বাধীনতা মানে লক্ষ প্রাণের বিনিময়ে
বিজয় তারিখ অজানা।
স্বাধীনতা মানে বুঝে নিতে চাই পুরো
বাংলা বাসির দেশ,
স্বাধীনতা মানে নয় কারো দাসত্ব আর
দাসত্বের সময় শেষ।
স্বাধীনতা মানে ভাসানির স্বপ্ন অধিকার
আদায়ের জ্বালাময়ী ভাষণ,
স্বধীবতা মানে কথা বলার অধিকার
কেউ করবেনা শোষণ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট