1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
সর্বশেষ :
মোটরসাইকেলে ঘোরানোর কথা বলে ৯ বছরের শিশুকে অপহরণ, নির্যাতনের পর কচুরিপানার নিচে ফেলে পালানোর অভিযোগ ডিসি সারওয়ার আলমকে পুনর্বহালের দাবি সিলেট মহানগর জামায়াতের ভোট চোর ও ডাকাতরা সংসদে দাঁড়িয়ে জামায়াত নিষিদ্ধের দাবি করতে পারে না: ড. ফয়জুল হক হাসনাবাদ ইউনিয়ন যুবদলের পক্ষ থেকে দেলোয়ার হোসেন দেনিসকে শুভেচ্ছা ও অভিনন্দন গাইবান্ধায় যুবদল নেতার হামলায় নিহত শিবির সভাপতি সাইফুল্লাহ বারীর জানাজা সম্পন্ন, এলাকায় উত্তেজনা সিংগাইরে নিখোঁজের ৬ দিন পর স্কুলছাত্রীর খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য ১২০ বছর বয়সেও জীবিকার সন্ধানে বৃদ্ধ কৃষক নারী ও শিশুদের অধিকার রক্ষায় মোমো নারী ও শিশু কল্যাণ কেন্দ্রের গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত নাথের পেটুয়া ডিগ্রি কলেজে সহকারী অধ্যাপক আব্দুল্লাহ আল বাকি স্যারের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত মায়ের জন্য ওষুধ কিনতে গিয়ে শিশুকে ধর্ষণ, ফার্মেসি মালিক গ্রেপ্তার

রোদ্দুরের রাজপথে -মাহাবুব আহমেদ

এম.এ.মান্নান.মান্না:
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫
  • ১৬৩ বার পড়া হয়েছে
কতদিন পরে আজ এ পথ দিয়ে হাঁটছি!
শিরীষ পাতায় রোদ্দুর খেলছে অলস দুপুরে,
বাতাসে ঘুম ঘুম মেঘের গন্ধ।
এই মোড়ে কত বিকেল কেটেছে আমার—
হাসিতে, গল্পে, স্বপ্নের সাতরঙা কোলাজে।
তখন জীবন ছিল সহজ, পথের ধুলোয় খেলা করত শৈশবের সোনালি দিনে।
আজ সব বদলে গেছে!
দোকানের সাইনবোর্ড, গাড়ির হর্ন, মানুষের ব্যস্ততা—
সব কেমন যেন অচেনা লাগে।
মনে হয় এই শহর আমায় ভুলে গেছে,
আমিই যেন এখানে পথ হারানো এক পথিক।
তবুও হঠাৎ হাওয়ায় ভেসে আসে শিমুল তুলোর মতো ফেলে আসা দিনের কিছু কথা, কিছু স্মৃতি—
যা এখনো মুছে যায়নি হৃদয়ের গভীর থেকে।
সেদিনও ঠিক এখানেই দাঁড়িয়ে ছিলে তুমি।
চোখে সজল মায়া, মুখে মৌনতার চাদর।
আমি কি বুঝতে পেরেছিলাম,
সে বিদায় চিরদিনের? বুঝিনি।
তাই তো বেখেয়ালে বলেছিলাম—
“কাল আবার দেখা হবে!”
কিন্তু সে কাল আর আসেনি, আসেনি সে বিকেলও।
সময় কেমন নিঃশব্দে ছুরি চালায় মনের গভীরে!
যে পথ ধরে একদিন পাশাপাশি হেঁটেছিলাম,
সেই পথ আজ আমায় একলা ঠেলে দেয়
দূর কোনো স্মৃতির বাঁকে।
বাতাস এখনো বয়ে যায়, বৃষ্টি আসে,
গোধূলি মরে যায় সোনালি রঙের কোন সীমানায়।
কিন্তু কোথাও যেন শূন্যতা, কোথাও যেন এক অপূর্ণতার দীর্ঘশ্বাস জমে থাকে।
আমি জানি, শরতের বিকেলে,
কাশফুলের নরম ছায়ায় তুমি মিশে আছো।
নদীর নীল জলে তোমার ফেলে আসা স্মৃতি ভাসে আলতো ঢেউ হয়ে।
তবুও এই শহরের পাথুরে দেয়ালের কাছে দাঁড়িয়ে বুঝি—
সময় শুধু এগিয়ে যায়, ফিরে তাকায় না কখনো!
আজ আমি একলা পথিক,
রোদ্দুরের রাজপথে দাঁড়িয়ে ভাবি—
হয়তো একদিন আমিও মিলিয়ে যাবো সময়ের স্রোতে,
হয়তো একদিন এ পথও আমায় মনে রাখবে না।
তবু কিছু গল্প রয়ে যাবে বাতাসের কানাগলিতে,
কিছু ব্যথা রয়ে যাবে শরতের নরম রোদের মধ্যে…
তোমার অনুপস্থিতির সোনালি ছায়া হয়ে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট