1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
সর্বশেষ :
আকাশে তাকিয়ে থাকি -কোহিনূর আক্তার মনোহরগঞ্জে এনসিপির নতুন কমিটি নিয়ে অসন্তোষ, ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের দাবি মনোহরগঞ্জে আমতলী উচ্চ বিদ্যালয়ের মাটি বিক্রির অভিযোগ অস্বীকার করে ঠিকাদারের সংবাদ সম্মেলন মনোহরগঞ্জ উপজেলা ছাত্রদলের ১৩১ সদস্যের নতুন কমিটি ঘোষণা: সভাপতি মোবারক, সম্পাদক মেহেদী মনোহরগঞ্জে আলীনকিপুর স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠিত অস্ত্রের মহড়ার টিকটক ভিডিও: মনোহরগঞ্জে কিশোর গ্যাং লিডার গ্রেফতার মনোহরগঞ্জে শিক্ষিকার অপসারণ দাবিতে মানববন্ধন। মনোহরগঞ্জে সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ ঝলম উত্তর ইউনিয়নকে একটি “মডেল ইউনিয়ন” হিসেব গড়তে চান আবদুল মান্নান সুমন মনোহরগঞ্জে জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা।

মহিমান্বিত রাত ও নাজাত-ফিরোজ আলম

এম.এ.মান্নান.মান্না:
  • প্রকাশিত: শনিবার, ২২ মার্চ, ২০২৫
  • ১৬৮ বার পড়া হয়েছে

নাজাতের দশক একুশ থেকে ত্রিশ রমাদান,
পরকালীন মুক্তির আছে সমাধান।
সম্মানিত রাতে প্রভু করলেন নাজিল আল কুরআন।
মানবের তরে সম্পূর্ণ জীবন বিধান।
পঠন করে কুরআন,গঠন করলে জীবন,
পাবে পরকালীন মুক্তি আর বাড়বে মান-সম্মান।

একুশ থেকে ত্রিশ বিজোড় রজনীতে
আছে এক মহিমান্বিত রাত।
তালাশ করে ইবাদত করো খুলে যাবে বরাত।
সে রাতের ইবাদত হাজার মাসের সমান।
সূরাতুল কদরে প্রভু দিয়েছেন প্রমাণ।

ঘোষণা করেন রাসূলে আরাবি-
হে ঈমানদার নরনারী!
রমাদানের শেষ দশকে করো ইতিকাফ আর তালাশ করো মহিমান্বিত রাত।
গুনাহ মাপ করে পরিবর্তন করো তব বরাত।

নবীজি সে রজনীর দিয়েছেন বর্ণনা-
নিম্নে তুলে ধরেছি তার কয়খানা।
গাঢ় অন্ধকার নাহি হবে সেই রাত,
হতে পারে হালাকা বৃষ্টিপাত।
নাতিশীতোষ্ণ ভাব, মজা পাবে পড়িয়া সালাত!
প্রভাহিত হইবে মৃদুমন্দ সমীরণ,
প্রভাতের সূর্যের আলো যেন চাঁদের কিরণ!
দলে দলে আগমন করবে ফেরেস্তা,
প্রভুর নিকট পৌঁছাতে খবর কার কি অবস্থা।
তওবা করে, ফিরে এসে, ঈমান এনে, সৎ কাজ করো, চেয়ে নাও মাপ,
পূর্ণে পরিনত  হবে তোমার সকল পাপ।
তাই স্মরণ করো অতীতের পাপ,
চেয়ে নাও মাপ, করো অশ্রুশিক্ত মোনাজাত,
দয়াময় ক্ষমাশীল করে দিবেন যে তোমায় নাজাত।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট